প্রক্টরের অপসারণসহ ৪ দাবিতে ক্লাসে নীরবতা পালন করবেন কুবি শিক্ষকরা

২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর অপসারণসহ চার দাবিতে ক্লাসের শুরুতেই পাঁচ মিনিট নীরবতা পালনের মাধ্যমে মৌন প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

২৮ ফেব্রুয়ারি থেকে আগামী ৩ মার্চ পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন কুবি শিক্ষকরা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনের শিক্ষক মিলনায়তনে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষকদের দাবিগুলো হল, প্রক্টরের অপসারণ, শিক্ষক-শিক্ষার্থীদের দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত) দেলোয়ার হোসেনসহ অন্যান্য উচ্ছৃঙ্খল কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে শাস্তি নিশ্চিতকরণ ও বহিরাগত সন্ত্রাসী ও অছাত্রদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক বিচার নিশ্চিত করা।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে নব-নির্বাচিত শিক্ষক সমিতির সদস্য ও সাধারণ শিক্ষকরা দেখা করতে গেলে উপাচার্যের কার্যালয়ে শিক্ষকদের কর্মকর্তা, কর্মচারী ও সাবেক শিক্ষার্থীদের একটি অংশ উচ্চবাচ্য, থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়া সহ প্রাণনাশের হুমকির নিন্দা, প্রতিকার ও বিচারের দাবিতে এই কর্মসূচি গ্রহণ করে শিক্ষক সমিতি।

সারাদেশে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হবে 
  • ২৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জে চাকরি, আবেদন শেষ ১১ মে
  • ২৭ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে কর্পোরেট চু…
  • ২৭ এপ্রিল ২০২৬
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
  • ২৭ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রী মিমোর আত্মহত্যার ঘটনায় বিচার দাবি শাখা ছাত্রফ্র…
  • ২৭ এপ্রিল ২০২৬
দুর্নীতির প্রতিবাদে চাকরিচ্যুত, রাজু ভাস্কর্যে বিশ্বসাহিত্য…
  • ২৭ এপ্রিল ২০২৬