জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন শেষ আগামীকাল, নতুন নিয়মে চলছে আবেদন

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫১ AM

© ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময় আগামীকাল শেষ হচ্ছে। এর আগে কমানো হয়েছিল আবেদনের জিপিএ (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক)। নতুন এ নিয়মে চলছে আবেদন। 

এদিকে কয়েক বছরের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে এবার এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি নেওয়া হবে। ফলে এবার কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

আবেদনের নতুন যোগ্যতা নির্ধারণ—

ভর্তিতে আবেদনের জিপিএ (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) কমানোর বিষয়টি জানানো হয়েছে। ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক আবেদনের যোগ্যতা কমানোর সিদ্ধান্ত হয়েছে। মানবিক/ব্যবসায় শিক্ষা এবং কারিগরি থেকে আসা বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা-ইন-কমার্স শাখার শিক্ষার্থীদের আবেদনে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ ন্যূনতম ৬ প্রয়োজন হবে। এর আগে মানবিকে ৬.৫০, ব্যবসায় শিক্ষা এবং কারিগরি থেকে আসা বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখার শিক্ষার্থীদের আবেদনে প্রয়োজন হতো ৭.০০।

বিজ্ঞান এবং কারিগরি ভোকেশনাল থেকে আসা শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলিয়ে প্রাপ্ত জিপিএ ন্যূনতম ৬.৫০ প্রয়োজন হবে। এর আগে জিপিএ ৭.০০ প্রয়োজন হতো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ৩৫০/- (তিন শ পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে। এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ১০ মার্চ থেকে শ্রেণি পাঠদান শুরু হবে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে।

১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীর চুল ধরে টেনে-হিঁচড়ে ন…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950