রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মানসিক স্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ‘মনস্তাত্ত্বিক উপদেশনার কৌশল’ শীর্ষক ৫ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় মানসিক স্বাস্থ্য, রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) যৌথ উদ্যোগে শুক্রবার রাবির দ্বিতীয় বিজ্ঞান ভবনে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে কর্মশালাটি শুরু হয়। প্রতিদিন দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। শেষ হবে আগামী মঙ্গলবার।
কর্মশালায় প্রশিক্ষক থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ও সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, রামেকের সাইক্রিয়াট্রিস্ট বিভাগের সভাপতি ডা. মামুন হোসাইন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. জহির উদ্দিন, রাবির মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ড. আনওয়ারুল হাসান সূূফী, রাজশাহী বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তানজির আহম্মদ তুষার।
রাবির মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ড. সূফী জানান, রাজশাহীতে প্রথম মনোবিৎ উপদেশনার কৌশল বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এতে যে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিচ্ছে তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় অনেক সহায়ক হবে বলে জানান তিনি।