নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে তুষার-শফিক

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
সভাপতি ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম

সভাপতি ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি সাহা এবং সাধারণ সম্পাদক পদে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিকাল ৪টায় ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কাজী মো. সাহিদুজ্জামান। 

নির্বাচনে সহ-সভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসিফ ইকবাল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক একেএম মাসুদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক পদে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান জনি, কোষাধ্যক্ষ পদে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আলিম মিয়া, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেবাশীষ বেপারী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তরিকুল ইসলাম জনি এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ইন্দ্রানী মন্ডল নির্বাচিত হয়েছেন। 

এছাড়াও ৬টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ ইরফান আজিজ, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ফিরোজ আহমেদ ও স্বপ্না পাপুল, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মুশফিকুর রহমান, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুর রহমান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক সবুজ চন্দ্র ভৌমিক এসিএমএ।

নির্বাচনে ২২২টি ভোটের বিপরীতে ২১৯টি ভোট জমা পড়েছে। এর মধ্যে সশরীরে ১৮৪টি এবং অনলাইনে ৩৫টি ভোট জমা পড়ে। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা ইসলাম লিপি, আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক আব্দুল করিম। 

এদিকে এই নির্বাচনকে ঘিরে পরাজয় হয়েছে উপাচার্যপন্থি হিসেবে পরিচিত প্যানেলটির। নির্বাচনকে ঘিরে উপাচার্যের প্রভাব বিস্তারেরও অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়টির একাধিক শিক্ষক।

দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9