ইবিতে তিনদিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যাল শুরু

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
ইবিতে তিনদিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যাল শুরু

ইবিতে তিনদিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্টিভ্যাল শুরু © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বইমেলা ও ক্লাব ফেস্ট  শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন সমূহের জোট ঐক্যমঞ্চের আয়োজনে অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে স্টলগুলোতে শিক্ষার্থী ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২ টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং স্টলগুলো পরিদর্শন করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিল। 

জানা যায়, আজ ২৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত  বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মেলায় রয়েছে বিভিন্ন বইয়ের ২০টি স্টল। এবং এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে ‘এএনএইচ গ্রুপ’।

ঐক্যমঞ্চের সদস্য সচিব এস এ এইচ ওয়ালিউল্লাহ বলেন, ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবং বাংলা ভাষা, সাহিত্য আর সংস্কৃতির চর্চা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও বুদ্ধিবৃত্তিক সংগঠনগুলোর মাঝে মেলবন্ধন তৈরি এবং জোটবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ে সুস্থ ইতিবাচক সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখার অভিপ্রায়েই ঐক্যমঞ্চ এই আয়োজন করছে।

অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, বই মানুষকে আলোকিত করে। ছোট্ট বইমেলা ইসলামী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে।  আয়োজক কমিটিকে আমরা সাধুবাদ জানাই।

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9