ইবি শিক্ষার্থীকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ ২ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে

২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
রতন রায় ও রিহাব রেদোওয়ান

রতন রায় ও রিহাব রেদোওয়ান © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে গলাটিপে তার চোখে আঙ্গুল ঢুকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে কুষ্টিয়া যাওয়ার সময় বাসে বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ আবু জাহিদ। তিনি মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

অভিযুক্তরা হলেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রতন রায় ও রিহাব রেদোওয়ান। তাঁরা উভয়ই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী। 

লিখিত অভিযোগের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে কুষ্টিয়ায় যাওয়ার জন্য বেলা ৩টার দিকে বাসে ওঠেন ভুক্তভোগী। সে একটা সিটে বসা ছিল। তাঁর পাশে অভিযুক্ত শিক্ষার্থী রতন রায় বসেছিলেন। পরে রতন নিচে গিয়ে কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে পুনরায় সিটে বসতে আসে। এ সময় রতম ভুক্তভোগীকে পাশের সিটে সরে যেতে বললে ভুক্তভোগী এতে অস্বীকৃতি জানান। এ সময় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। 

একপর্যায়ে রতন ভুক্তভোগীর গলাটিপে ধরেন। সেই সঙ্গে রিহাব রেদোওয়ান ভুক্তভোগীর চোখে আঙুল ঢুকিয়ে দেন। এভাবে আর ১০ সেকেন্ড থাকলে মারা যেতাম বলে অভিযোগে উল্লেখ করে ভুক্তভোগী। 

এদিকে এ ঘটনায় আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর পাল্টা অভিযোগ দিয়েছেন অভিযুক্তরা। তাঁদের বিরুদ্ধে ঘটনা অতিরঞ্জিত করে অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া অভিযোগকারী শিক্ষার্থীর বিরুদ্ধে পাল্টা হেনস্তার অভিযোগ করা হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। প্রশাসন এখন ব্যবস্থা নেবে।’

ট্যাগ: ইবি
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close