ভর্তিচ্ছুদের সংখ্যা কমেছে জবিতে, আসনপ্রতি প্রতিযোগী ১৯ জন

২১ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৪৫ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সংখ্যা কমেছে।  দুই হাজার ৭৬৫টি আসনের বিপরীতে এই শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ৫২ হাজার ৮৩৬ জন শিক্ষার্থী।  যেখানে গত বছর মোট ভর্তি পরীক্ষার্থী ছিল ৯১ হাজার ২১৭ জন।  সে হিসাবে আবেদন কমেছে ৩৮ হাজার ৩৮১ জন।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এমসিকিউ পদ্ধতি বাতিলের কারণে জবিতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সংখ্যা কমেছে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।  প্রকৃত মেধাবী বাছাই ও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার এমসিকিউর পরিবর্তে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়।  


গত বছর মোট ভর্তি পরীক্ষার্থী ছিল ৯১ হাজার ২১৭ জন।  আসনপ্রতি শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৩৩ জন।  আর এবার সব ইউনিট মিলিয়ে মোট ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ৫২ হাজার ৮৩৬।  আসনপ্রতি শিক্ষার্থী ১৯.১০ জন।

উল্লেখ্য, জবিতে এবার তিন ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হবে।  ইউনিট-১ (বিজ্ঞান শাখা), ইউনিট-২ (মানবিক শাখা) ও ইউনিট-৩ (বাণিজ্য শাখা)।  এর মধ্যে ইউনিট-১-এ ৮২৫টি আসন, ইউনিট-২-এ ১২৭০টি, ইউনিট-৩-এ ৫২০টি এবং বিশেষায়িত চারটি বিভাগে (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন) ১৫০টি আসন রয়েছে।

প্রতিটি ইউনিটে গত ৫ আগস্ট বেলা ১২টা থেকে ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত প্রাথমিক আবেদন নেয়া হয়।  প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের ৩১ আগস্ট বেলা ১২টা থেকে ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন নিশ্চিত করতে হয়।

ইউনিট-১-এ প্রাথমিকভাবে আবেদন করেছিলেন ৪৬ হাজার ৪১৮ জন, তাদের মধ্যে চূড়ান্ত আবেদন করেন ২৬ হাজার ৬২ জন শিক্ষার্থী।  গত বছর এ ইউনিটের আবেদনকারী শিক্ষার্থীদের সংখ্যা ছিল ৫৯ হাজার ৪১০ জন।

ইউনিট-২-এ প্রাথমিক আবেদন করেছিলেন ১৬ হাজার ৭১৫ জন।  চূড়ান্ত আবেদন করেন ১৪ হাজার ৪৩৮ জন।  এই ইউনিটে গত বছর আবেদনকারীর সংখ্যা ছিল ১৮ হাজার ৭৫৬ জন।  ইউনিট-৩-এ প্রাথমিক আবেদন করা ১২ হাজার ৮১৩ জনের মধ্যে চূড়ান্ত আবেদন পাওয়া যায় ১১ হাজার ২০ জন শিক্ষার্থীর।  গত বছরে এর সংখ্যা ছিল ১৩ হাজার ৫০।

এই তিন ইউনিটের বাইরে বিশেষায়িত বিভাগগুলোর (সংগীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভশন বিভাগ) জন্য কোনো লিখিত পরীক্ষা নেয়া হবে না।  শুধু বিষয়ভিত্তিক ব্যবহারিক এবং মৌখিক ভর্তি পরীক্ষা নেয়া হবে।  এ বছর এই চার বিভাগে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা যথাক্রমে ২১৯, ৫৩১, ১৬৮ ও ৩৯৮ জন।

আগামী ২৯ সেপ্টেম্বর ইউনিট-১ অর্থাৎ বিজ্ঞান শাখার পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে জবির ভর্তি পরীক্ষা।  ৬ অক্টোবর ইউনিট-২ (মানবিক) ও ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ইউনিট-৩ (বাণিজ্য)-এর ভর্তি পরীক্ষা।  আর চারুকলাসহ বিশেষায়িত চার শাখায় ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেয়া হবে ২৭ অক্টোবর থেকে।  

গত বছরের চেয়ে এবার ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কমার কারণ জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও রেজিস্ট্রার ওহিদুজ্জামান বলেন, ‘আবেদন কম পড়ার কারণ হলো এ বছর একজন শিক্ষার্থী মাত্র একটি ইউনিটে এ আবেদন করতে পারবে।  এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় জবির ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার গ্রেট পয়েন্ট বেশি চাওয়া হয়েছে।  সে কারণে অনেক শিক্ষার্থী ভর্তির আবেদন করতে পারেনি।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950