জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৮১ হাজার ৬৭১ জন

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM

© ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষায় পাস করেছেন ৫৮ দশমিক ৭ শতাংশ শিক্ষার্থী। এতে উত্তীর্ণ হয়েছেন ৮১ হাজার ৬৭১ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার ২০২১ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় সারা দেশে ১ হাজার ৮৮৪টি কলেজের ১ লাখ ৩৯ হাজার ১২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে ৮১ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৮ দশমিক ৭ শতাংশ। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) এ পরীক্ষার ফল পাওয়া যাবে। 

অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে বড় চমক, আত্মবিশ্বাসী দে ল…
  • ০২ জুলাই ২০২৬
নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্…
  • ০২ জুলাই ২০২৬
ব্রাজিল–জাপান খেলা নিয়ে তর্কের জেরে শালিশ, হামলায় প্রাণ গেল…
  • ০২ জুলাই ২০২৬
মরক্কোকে জেতানোর নায়ক সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন
  • ০২ জুলাই ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
  • ০২ জুলাই ২০২৬
ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন: বেসিক ভাঙার সিদ্ধান্তে যেসব জ…
  • ০২ জুলাই ২০২৬