বুটেক্স লিখিত পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৭ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এ আসন্ন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোট আবেদনকারীদের থেকে  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি)রাত ১১ টা ৩০ মিনিটে  ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা দেখুন। 

এর আগে গত ২৮ জানুয়ারি  অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গত ১৯ ফেব্রুয়রি শেষ হয়। এসময় আবেদনকারীকে ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হয়েছে। এতে এইচএসসিতে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও উচ্চতর গণিতে প্রাপ্ত সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আগামী ২৬ ফেব্রুয়ারি যোগ্যপ্রার্থীরা ৮০০ টাকা প্রদান করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮মার্চ  (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ মার্চ। এবার ভর্তি পরীক্ষা শুধুমাত্র বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। 

এ বছর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় আলাদাভাবে জিপিএ-৪.৫ যাদের ছিল তারাই আবেদন করতে পেরেছে । এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে মোট ২০ পয়েন্ট এর মধ্যে জিপিএ-১৮.৫ পয়েন্ট হলেই আবেদন করা গেছে।

পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত বিষয়ের উপর ৬০ নম্বর  করে এবং ইংরেজি বিষয়ে উপর ২০ নম্বর সর্বমোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ট্যাগ: বুটেক্স
রোনালদো নাকি লুকা মদরিচ, কার মুখে শেষ হাসি ফুটবে
  • ০২ জুলাই ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায়…
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণকারী তিনজন গ…
  • ০২ জুলাই ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে বড় চমক, আত্মবিশ্বাসী দে ল…
  • ০২ জুলাই ২০২৬
৬ বিষয়ে ব্যাকলগ, সিজিপিএ ২.৪৫—সেই সৈকত এখন প্রশাসন ক্যাডার
  • ০২ জুলাই ২০২৬
নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্…
  • ০২ জুলাই ২০২৬