রাজশাহী বিশ্ববিদ্যালয়: ঝুঁকিতে একাডেমিক ও আবাসিকসহ ১৯ ভবন

২০ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৩৭ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান প্রশাসনিক ভবন, আবসিক হল, শিক্ষক আবাসিক ভবন ও কর্মচারী আবাসিক ভবনসহ মোট ১৯ টি পুরাতন ভবনের উপরতলার ছাদগুলো ঝুঁকিতে রয়েছে বলে চিন্থিত করেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা।

৯টি ভবনের উপরতলা এরই মধ্যে বসবাসের অনুপযোগী হিসেবে ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ সংকটে সংস্কার কাজে হাত দিতে না পারায় প্রায় দুইশ কোটি সমমূল্যের সম্পদ ক্ষতির সম্মুখীন।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, ঝুঁকিতে থাকা ভবনগুলো হলো বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনগুলোর মধ্যে- প্রথম বিজ্ঞান ভবন, রবীন্দ্র ভবন। শিক্ষক কর্মকর্তা আবাসিক ভবনের মধ্যে রয়েছে লাল কোয়ার্টার-৬৪ নং, ৬৬ নং, পূর্ব-৯, পূর্ব ৩৬, ৩৭, ৪১, ৪২, ৪৩, ৪৪, পশ্চিম-৫৪ এফ, ৫৩ এফ এবং ৫২ ই নং ভবন।

এদিকে শিক্ষার্থী আবাসিক ভবনের মধ্যে সৈয়দ আমীর আলী হল, নবাব আব্দুল লতিফ হল, মাদার বখশ হল, শাহ মখদুম হলও রয়েছে। ভবনগুলোর ৫০ টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে চিন্থিত করে ২০১৭ সালের আগস্ট মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির কাছে একটি প্রতিবেদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রকৌশলীরা।

প্রকৌশলীরা জানান, এই ১৯ ভবনের ঝুঁকির কারণ হলো উপরের ছাদ। নির্মাণকাল থেকে নিয়মিত পরিস্কার পরিচ্ছন না রাখা, নিম্ন মানের নির্মাণকাজ, ময়লা জমতে দেওয়াসহ বেশ কয়েকটি কারণে ড্যামেজ হয়ে গেছে এই ভবনের ছাদগুলো। এরই মধ্যে ৯ টি ভবনের উপরতলা ও বিভিন্ন ভবনের প্রায় ৭ টি রুম বসবাস ও ক্লাস করার অনুপোযোগী হিসেবে ঘোষণা করা হয়েছে। যেগুলোর পুরো ছাদ ফেলে দিয়ে নতুন ছাদ করা প্রয়োজন। হলগুলের ছাদে সমস্যার বিষয়ে হল প্রশাসনের দায়িত্বহীনতাকে দায়ী করছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী বলেন, আমাদের কাজ ভবনের সংস্কার করাসহ নতুন ভবন নির্মাণ করা। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার নয়। হলগুলোতে মাসে বা বছরে দুই বার উপরের ছাদ পরিস্কার করলে এ সমস্যার তৈরি হতো না। প্রয়োজনে স্টুয়ার্ট শাখা থেকে লোকবল চাইতে পারেন। কিন্তু হল প্রশাসন এই কাজটি করে না।’

এদিকে কবে নাগাদ ভবনগুলো সংস্কার করা যাবে সে নিয়েও বিস্তারিত তথ্য জানাতে পারেননি সংশ্লিষ্টরা। অতিদ্রুত সংস্কার না করা গেলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বলেও জানাচ্ছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইউসুফ আলী জানান, ‘আমাদের কাছে ২ কোটি ৮০ লক্ষ টাকার মতো বরাদ্দ এসেছে। তবে এই অর্থ দিয়ে ভবনগুলো মেরামত করা সম্ভব নয়। যার জন্য প্রয়োজন প্রায় ২৫ কোটি টাকা। সংস্কার করা গেলে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশত কোটি টাকার সম্পদ বড় ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে যাবে।’

অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘ভবনগুলো পুরোপুরি নষ্ট বা অকেজো হয়ে যায় নি। এই সকল ভবনের উপরের ছাদগুলো ড্যামেজ হয়েছে। যেগুলো সংস্কার করলে আরও ১৫-২০ বছর অনায়াসে বসবাস ও একাডেমিক কাজ পরিচালনা করা যাবে।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950