জাতীয় বিশ্ববিদ্যালয়
© ফাইল ফটো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন শেষ হয়েছে। মোট ৪ লক্ষ ৬৮ হাজার ৫৪০টি আসনের বিপরীতে ৫ লক্ষ ৬২ হাজার ৬২৮টি আবেদন জমা পড়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জানা যায়, চলতি মাসের ১ তারিখ থেকে অনলাইনের মাধ্যমে এ ভর্তি কার্যক্রম শুরু হয়। বুধবার এ কার্যক্রম শেষ হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মাসের শেষ দিকে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এবং ১১ অক্টোবর থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আরম্ভ হবে।