ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে আশফাক-জহির

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২১ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে আশফাক-জহির

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃত্বে আশফাক-জহির © সংগৃহীত

দেশের ইসলাম ধর্মভিত্তিক কয়েক হাজার শিক্ষালয়ের তদারক প্রতিষ্ঠান ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (আইএইউ) শিক্ষক সমিতি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে পাঠানো এ স্মারকলিপিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

স্মারকলিপিতে জানানো হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিগত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত সভার সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ০১ (এক) বছরের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নিম্নরূপ পুনর্গঠন করা হলো।

আরও পড়ুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির যাত্রা শুরু

এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উচ্চশিক্ষালয়টির ইংরেজি বিভাগের প্রভাষক আশফাক আখতার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবি বিভাগের প্রভাষক মো. জহিরুল ইসলাম।

এছাড়াও পুনর্গঠিত এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদকে প্রথম সহ-সভাপতি, একই বিভাগের প্রভাষক মো. হারুনুর রশীদকে দ্বিতীয় সহ-সভাপতি, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরীকে কোষাধ্যক্ষ এবং আরবি বিভাগের প্রভাষক মো. জাহেদ উল্লাহকে দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

শিশুকে খাওয়াতে হাতে স্মার্টফোন দিচ্ছেন? ছোট শিশুর জন্য বিপদ…
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল
  • ০২ জুলাই ২০২৬
রোনালদো নাকি লুকা মদরিচ, কার মুখে শেষ হাসি ফুটবে
  • ০২ জুলাই ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায়…
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণকারী তিনজন গ…
  • ০২ জুলাই ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে বড় চমক, আত্মবিশ্বাসী দে ল…
  • ০২ জুলাই ২০২৬