ভাষা শহীদদের স্মরণে ইবিতে দেয়ালিকা প্রকাশ

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
ইবি

ইবি © সংগৃহীত

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দেয়ালিকা প্রকাশ করেছে শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক লিটল ম্যাগাজিন ‘শিল্পতীর্থ’। এতে ভাষা শহীদদেরকে নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন লেখা স্থান পেয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায়  বাংলা বিভাগের অফিসের সামনে এটি উদ্বোধন করা হয়।

‘শিল্পতীর্থে’র সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার রায়ের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুব মুর্শিদ, অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, অধ্যাপক ড. রশিদুজ্জামান, ড. বাকী বিল্লাহ বিকুলসহ বিভিন্নবর্ষের শিক্ষার্থীরা।

উদ্বোধনকাল বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য গহচ্ছে ছাত্র। ছাত্র আছে বলেই বিশ্ববিদ্যালয় আছে। শুধু ক্লাসের মধ্যে মাথা গুজে বইয়ের লাইন মুখস্ত করার নামই জীবন নয়। তার বাইরে আরো নানা মাত্রিক সৃজনশীল কাজের মধ্যে যে আনন্দ আছে সেটা খুজে বের করা।

’শিল্পতীর্থের সম্পাদক বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায় বলেন, শিক্ষার্থীরা ছোট্ট পরিসরে লেখালেখির সুযোগ পেয়েছে। আমি চাই শিক্ষার্থীরা বড় পরিসরে লেখালেখি করে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবে। এ ছাড়া ভাল কাজগুলো বিশ্ববিদ্যালয়ে বেশিবেশি হোক এটাই প্রত্যাশা।

ট্যাগ: ইবি
রোনালদো নাকি লুকা মদরিচ, কার মুখে শেষ হাসি ফুটবে
  • ০২ জুলাই ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায়…
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণকারী তিনজন গ…
  • ০২ জুলাই ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে বড় চমক, আত্মবিশ্বাসী দে ল…
  • ০২ জুলাই ২০২৬
৬ বিষয়ে ব্যাকলগ, সিজিপিএ ২.৪৫—সেই সৈকত এখন প্রশাসন ক্যাডার
  • ০২ জুলাই ২০২৬
নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্…
  • ০২ জুলাই ২০২৬