কুবিতে পদত্যাগের হিড়িক, এবার হাউস টিউটরের পদ থেকে শিক্ষকের পদত্যাগ

২০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু আচরণ এবং অশিক্ষক সুলভ আচরণের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়ে হাউজ টিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কুলছুম আক্তার স্বপ্না।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কুলছুম আক্তার স্বপ্না স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, শেখ হাসিনা হলের প্রভোস্টের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. সাহেদুর রহমান। তিনি উপাচার্যপন্থি শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে পরিচিত।

পদত্যাগপত্রে কুলছুম আক্তার বলেন, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু, আচরণ এবং অশিক্ষক সুলভ আচরণের প্রতিবাদে আমি কুলছুম আক্তার স্বপ্না হাউজ টিউটর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

আরও পড়ুন: কুবি শিক্ষকদের ওপর বহিরাগত ও কর্মকর্তা-কর্মচারীদের হামলা, সহকারী প্রক্টরের পদত্যাগ

সেই সঙ্গে ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নিরলস কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।

এছাড়াও আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও জানান তিনি।

অন্যদিকে সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান। আজ মঙ্গলবারে মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। উপাচার্যের কার্যালয়ে উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষকদের ওপর 'হামলা করার’ ঘটনার পর এ সিদ্ধান্ত নিলেন তিনি।

এর আগে, গত দুই সপ্তাহে প্রশাসনের স্বেচ্ছাচারিতা, অব্যবস্থাপনা, প্রশাসনিক অসদাচরণ, ব্যক্তিতান্ত্রিকতা এবং শিক্ষকদের প্রতি অন্যায্য আচরণের কারণ দেখিয়ে আরও  তিনজন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিভিন্ন দায়িত্ব থেকে পদত্যাগ করেন।

এনএসইউর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনোনীত হলেন আজিজ আল কায়…
  • ০২ জুলাই ২০২৬
জুলাইয়ের প্রতিটি ঘটনা, তথ্য, ইতিহাস সংরক্ষণ করা রাষ্ট্রীয়…
  • ০২ জুলাই ২০২৬
খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার হাফিজ উদ…
  • ০২ জুলাই ২০২৬
অক্টোবর থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, যা বলছে ইসি
  • ০২ জুলাই ২০২৬
বিশ্বকাপে যে অভিশাপ তাড়া করছে রোনালদোকে
  • ০২ জুলাই ২০২৬
যুবদল নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ বিএনপি ন…
  • ০২ জুলাই ২০২৬