জবির নতুন প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
অধ্যাপক জাহাঙ্গীর হোসেন

অধ্যাপক জাহাঙ্গীর হোসেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়—ড. জাহাঙ্গীর হোসেন পরবর্তী দুই বছর প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৯ ফেব্রুয়ারি থেকে আদেশটি কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রক্টরের দায়িত্ব পান ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তফা কামাল। মেয়াদ শেষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রক্টর হিসেবে এতদিন দায়িত্ব পালন করে গেছেন তিনি।

প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল
  • ০২ জুলাই ২০২৬
রোনালদো নাকি লুকা মদরিচ, কার মুখে শেষ হাসি ফুটবে
  • ০২ জুলাই ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায়…
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণকারী তিনজন গ…
  • ০২ জুলাই ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে বড় চমক, আত্মবিশ্বাসী দে ল…
  • ০২ জুলাই ২০২৬
৬ বিষয়ে ব্যাকলগ, সিজিপিএ ২.৪৫—সেই সৈকত এখন প্রশাসন ক্যাডার
  • ০২ জুলাই ২০২৬