বিএম কলেজে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা শুরু

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৫তম জন্মদিন উপলক্ষ্যে জীবনানন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. এ এস কাইয়ুম উদ্দীন আহমেদ।

এ সময় কবি জীবনানন্দ দাশের প্রিয় ক্যাম্পাস ব্রজমোহন কলেজে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে মেলার উদ্‌বোধনী আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে প্রতিদিনই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার ৫০টি স্টলে জীবনানন্দ দাশের নিজের ও তাকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে বহন করে এমন খাবার ও পণ্য সামগ্রীর সমারোহ ঘটানো হয়েছে।

উত্তরণের সভাপতি সুদীপ্ত দাস বলেন, কবি জীবনানন্দ দাশ এই ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র ও শিক্ষক ছিলেন। তার জন্মদিন উপলক্ষ্যে নানা আয়োজনের মধ্যে সপ্তম জীবনানন্দ মেলার যাত্রা শুরু হয়েছে। মেলার আয়োজনের প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যায় প্রিয় কবির জন্মদিনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন করা হবে।

১২ ঘণ্টা পর অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীর চুল ধরে টেনে-হিঁচড়ে ন…
  • ০৬ নভেম্বর ২০২৬
টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উ…
  • ০৬ নভেম্বর ২০২৬
নোবিপ্রবি ছাত্রদলের শীর্ষ দুই পদে আলোচনায় যারা
  • ০৫ নভেম্বর ২০২৬
শেরপুরের গারো পাহাড়ে গাছ থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০৫ নভেম্বর ২০২৬
ধ্বংসস্তূপে মানুষের খোঁজে যে রোবট, তার গন্তব্য এবার লাস ভেগ…
  • ০৫ নভেম্বর ২০২৬
পদোন্নতি পেয়ে বিসিএস পুলিশ ক্যাডার মর্যাদায় এএসপি হলেন ৭৮ ক…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950