পদোন্নতি পেলেন তিতুমীর কলেজের ১৫ শিক্ষক

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
সরকারি তিতুমীর কলেজ

সরকারি তিতুমীর কলেজ © টিডিসি ফটো

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে সরকারি তিতুমীর কলেজের ১৫ জন শিক্ষককে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব রেবেকা সুলতানার স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পর্যায়ের নিম্নবর্ণিত কর্মকর্তাদের (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে) সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপূর্বক (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর, ইনসিটু স্ব-স্ব কলেজে পদায়ন করা হলো। 

সরকারি তিতুমীর কলেজের পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন- অর্থনীতি বিভাগের  আসমা হোসেন, ইসলাম শিক্ষা বিভাগের মো. হানিফ খান,  উদ্ভিদবিদ্যা  বিভাগের  সৈয়দ আব্দুল্লাহ উমর নাসিফ ও আফসানা বিনতে খালেক, প্রণিবিদ্যা বিভাগের সখিনা পারভীন খান ও মো. নাজমুল হাসান, হিসাববিজ্ঞান বিভাগের ইব্রাহিম আহসান।

আরো পদোন্নতি পেয়েছেন, গণিত বিভাগের শেখ নাজিয়া জাহান, বাংলা বিভাগের সুশান্ত কুমার সরকার ও মারুফা আখতার, ব্যবস্থাপনা  বিভাগের উম্মে সালমা, মার্কেটিং বিভাগের মোহাম্মদ ইব্রাহিম, রসায়ন বিভাগের সাবিনা আখতার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মনিকা রানী দাস, সমাজকর্ম বিভাগেরমমতাজ মহল শীলা।

প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল
  • ০২ জুলাই ২০২৬
রোনালদো নাকি লুকা মদরিচ, কার মুখে শেষ হাসি ফুটবে
  • ০২ জুলাই ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায়…
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণকারী তিনজন গ…
  • ০২ জুলাই ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে বড় চমক, আত্মবিশ্বাসী দে ল…
  • ০২ জুলাই ২০২৬
৬ বিষয়ে ব্যাকলগ, সিজিপিএ ২.৪৫—সেই সৈকত এখন প্রশাসন ক্যাডার
  • ০২ জুলাই ২০২৬