জবিতে সমাবর্তনের দাবি, আজ উপাচার্যের সাথে বৈঠক

১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৫ PM
সমাবর্তনের দাবিতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

সমাবর্তনের দাবিতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সমাবর্তনের দাবিতে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান নতুন ভবনের একটি প্রোগাম শেষে প্রশাসনিক ভবন যাওয়ার সময় তাকে ঘেরাও করে ‘সমাবর্তন’ চায় বলে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় উপাচার্য ড.মীজানুর রহমান উপস্থিত শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্যে মঙ্গলবার তার সম্মেলন কক্ষে আসতে বলেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মীজানুর রহমান বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন ও ক্যম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্রসংগঠনের প্রতিনিধিদের নিয়ে বসব। তাদের সাথে আলোচনা করে ডিন ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের প্রতিনিধি নিয়ে সমাবর্তন আয়োজন কমিটি গঠন করা হবে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এক যুগ পার হলেও সমাবর্তনের আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময়কার কলেজ আমলের চারটি ব্যাচের ১৯২৭১ জন শিক্ষার্থীসহ প্রায় ৪০ হাজার শিক্ষার্থী সমাবর্তন প্রত্যাশী। রোববার থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সমাবর্তন আয়োজনের দাবিতে আন্দোলন শুরু করে। এ দাবিতে দ্বিতীয় দিনের মত ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

‘ আমরা সমাবর্তন চাই’ আন্দোলনের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সমাবর্তনের আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই সার্টেফিকেট নিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়তে হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদর সমাবর্তন আয়োজনের দাবি নিয়ে আন্দোলন শুরু করছি। তাদের সাথে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে উপচার্যের সাথে আলোচনায় বসব।

 

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950