মানববন্ধনে ছাত্র ফেডারেশনের নেতা কর্মীরা © টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দিবস পালন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে সকাল ১১টায় রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একটি মানববন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতা কর্মীরা।
কর্মসূচিতে রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের আহ্বায়ক জিনাত আরা সমো, রাবি শাখার সহ-সাধারণ সম্পাদক সুব্রত কর্মকার, সাংগঠনিক সম্পাদক সুমন মোড়লসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।