শিক্ষকের অসুস্থতায় আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা

১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ PM

বিভাগীয় সভাপতির শারীরিক অসুস্থতার কারণে আন্দোলন স্থগিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা। রবিবার রাত ১২ টার দিকে কর্মসূচী স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে রবিবার সকাল ১১ টার দিকে বিভাগের ফটকের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এতে ফটকের ভেতরে আটকা পড়েছেন বিভাগটির শিক্ষকরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস-পরীক্ষা চলছে। অথচ দুই সপ্তাহ হলো আমাদের বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ। শিক্ষকদের নিজেদের অন্তর্দ্বন্দের কারণে আমরা কেন ক্ষতিগ্রস্থ হবো? শিক্ষকরা যেভাবে পারুক তাদের সমস্যার সমাধান করুক। তবে আমাদের ক্লাস-পরীক্ষা নিতে হবে। শিক্ষকরা আমাদের সামনে ক্লাস-পরীক্ষা নেয়ার ঘোষণা না দিলে আমরা আন্দোলন স্থগিত করবো না। 

পরে বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনজুরুল হাসান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মানবিক কারণে বিভাগের ফটকের তালা খুলে দেন শিক্ষার্থীরা। এসময় বিভাগটির সভাপতি ক্লাস-পরীক্ষার মৌখিক আশ্বাস দেন শিক্ষার্থীদের।

এ বিষয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনজুরুল হাসান বলেন, ‘২০ সেপ্টেম্বর একাডেমিক সভা ডাকা হবে। একাডেমিক সভার পর ক্লাস-পরীক্ষা নিতে কোন শিক্ষকের আপত্তি থাকার কথা না।’ 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে একাডেমিক সভা ডাকার দাবিতে শিক্ষকদের ‘অঘোষিত’ ধর্মঘটের কারণে প্রায় দুই সপ্তাহ ধরে স্থবির হয়ে পড়েছে বিভাগটির একাডেমিক কার্যক্রম। বিভাগীয় সভাপতি ও শিক্ষকদের একটি প্রভাবশালী গ্রুপের দ্বন্দের কারণেই মূলত ক্লাস-পরীক্ষা থেকে বিরত রয়েছেন বিভাগটির অধিকাংশ শিক্ষক। এমনকি ঝুলে রয়েছে বিভাগের ৪২ ব্যাচের স্নাতকোত্তরের চুড়ান্ত পরীক্ষা। বন্ধ রয়েছে বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষাও।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950