ইউজিসি স্বর্ণপদক পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক

১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:২০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের দুই পাশে স্বর্ণপদক পাওয়া দুই শিক্ষক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের দুই পাশে স্বর্ণপদক পাওয়া দুই শিক্ষক। © টিডিসি ফটো

উচ্চশিক্ষার মৌলিক গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু’জন শিক্ষক ইউজিসি স্বর্ণপদক লাভ করেছেন। এরমধ্যে ২০১৬ সালের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. এ জে সালেহ আহাম্মদ এবং ২০১৭ সালের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় একই বিভাগের প্রভাষক মোঃ ইলিয়াছ।

১১ই সেপ্টেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে শিক্ষকদের মধ্যে এ পদক তুলে দেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান-এর সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি., জাতীয় অধ্যাপক, ইউজিসি সদস্যবৃন্দ, সচিব, বিভিন্ন সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বরণ্য শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ ও ২০১৭ সালে উচ্চ শিক্ষায় মৌলিক গবেষণা ও প্রকাশনার অনবদ্য অবদানের জন্য মোট ৩৫ জন শিক্ষককে ইউজিসি স্বর্ণপদক প্রদান করা হয়।

রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. এ জে সালেহ আহাম্মদ ২০১৬ সালে ‘Enzyme-free inpedimetrie glucose sensor based on gold nanophaticles/polyaniline composite film’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধের জন্য এবং প্রভাষক মোঃ ইলিয়াছ ২০১৭ সালে ‘Microwave-assisted synthesis of Ce-doped ZnO/CNT’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধের জন্য ভৌত বিজ্ঞান শাখায় ইউজিসি স্বর্ণপদক লাভ করেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950