নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববিদ্যা গবেষণাপত্র প্রকাশ

২৯ জানুয়ারি ২০২৪, ১২:০৫ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববিদ্যা গবেষণাপত্র প্রকাশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববিদ্যা গবেষণাপত্র প্রকাশ © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ‘মানববিদ্যা গবেষণাপত্র’-এর অষ্টম সংখ্যা প্রকাশিত হয়েছে। রোববার (২৮ জানুয়ারি) গবেষণাপত্রটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। 

গবেষণাপত্রের এই সংখ্যায় সম্পাদক হিসেবে ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম ও নির্বাহী সম্পাদক হিসেবে ছিলেন ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল।

মোড়ক উন্মোচন শেষে উপাচার্য বলেন, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের যে মটো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসেবে গবেষণা কার্যক্রমকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। আমরা একটি গবেষণামনস্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক গবেষণাপত্র হিসেবে কলা অনুষদের মানববিদ্যা গবেষণাপত্র অত্যন্ত মানসম্পন্ন। কলা অনুষদের এই যাত্রা অব্যাহত রাখারও অভিমত ব্যক্ত করেন উপাচার্য। 

এ সময় মানববিদ্যা গবেষণাপত্রের সম্পাদক অধ্যাপক ড. মুশাররাত শবনম, নির্বাহী সম্পাদক জিল্লুর রহমান পল, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক আব্দুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা মহানগরের ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬