চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। © সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে আজ। যা চলবে ৬ অক্টোবর (শনিবার) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে গতবারের মতো এবারও দ্বিতীয়বার ভর্তির আবেদনের সুযোগ থাকছে না।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে অবস্থিত ভার্চুয়াল ক্লাসরুমে অনলাইনে ভর্তি কার্যক্রম ও ভর্তি আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব তত্ত্বাবধানে অটোমেশন পদ্বতিতে মাত্র ৪টি ইউনিট ও ২ টি উপ-ইউনিটের মাধ্যমে ৯ টি অনুষদের অধীনে ৪৮ টি বিভাগ ও ৫ টি ইনিস্টটিউটে ৪১৮৯ টি সাধারণ ও ৭৩৭ টি কোটার
আজ থেকে শুরু করে আগামী ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদনপত্র পূরণ করতে পারবে শিক্ষার্থীরা। এবং পরীক্ষার নির্ধারিত ফি জমা দিতে হবে ০৭ অক্টোবর রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে। ভর্তি পরীক্ষার নির্ধারিত ফি ৪৭৫ টাকা ধার্য করা হয়েছে , যা বিকাশ ও রকেটের মাধ্যমে জমা দেয়া যাবে। সেই সাথে যোগ হবে প্রসেসিং ফি (প্রতি ইউনিট ও উপ-ইউনিট) ৭৫ টাকা যুক্ত হবে, যা গতবছর ছিল ৯০ টাকা।
উচ্চ মাধ্যমিকের (বিজ্ঞান/ কৃষি বিজ্ঞান বিভাগ ) শিক্ষার্থীরা A ইউনিটের মাধ্যমে বিজ্ঞান অনুষদ,জীববিজ্ঞান অনুষদ, ইঞ্জিনিয়ারিং অনুষদ ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ/ ইনিস্টটিউটে আবেদন করার সুযোগ পাবে। উচ্চ মাধ্যমিকের (সকল বিভাগ) শিক্ষার্থীরা B ইউনিটের মাধ্যমে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সকল বিভাগ/ ইনিস্টটিউটে আবেদন করার সুযোগ পাবে। (নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগ ছাড়া)।
তবে উচ্চ মাধ্যমিকের (সকল বিভাগ) শিক্ষার্থীরা B1 উপ-ইউনিটের মাধ্যমে কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা, চারুকলা ও সংগীত বিভাগে আবেদন করার সুযোগ পাবে।
উচ্চ মাধ্যমিকের (ব্যবসায় শিক্ষা বিভাগ) শিক্ষার্থীরা C ইউনিটের মাধ্যমে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগে আবেদন করার সুযোগ পাবে।
উচ্চ মাধ্যমিকের (সকল বিভাগ) শিক্ষার্থীরার D ইউনিটের মাধ্যমে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ, আইন অনুষদভুক্ত আইন বিভাগ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ (বিজ্ঞান ও মানবিক বিভাগ) জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগে (মানবিক বিভাগ ) আবেদন করার সুযোগ পাবে।
উচ্চ মাধ্যমিকের (সকল বিভাগ) শিক্ষার্থীরার D1 উপ-ইউনিটের মাধ্যমে শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে আবেদন করার সুযোগ পাবে।
চারটি ইউনিটের মধ্যে"'বি"' ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৭ অক্টোবর, "'ডি'" ইউনিটের ২৮ অক্টোবর, '"এ"' ইউনিটের ২৯ অক্টোবর, " সি" ইউনিটের ৩০ অক্টোবর। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। এছাড়া "বি ওয়ান" উপ ইউনিটের পরীক্ষা ৩১ অক্টোবর সকাল ১০:০০ টা এবং "ডি ওয়ান " উপ ইউনিটের পরীক্ষা ৩১ অক্টোবর দুপুর ২:৩০ টায় অনুষ্ঠিত হবে।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইউনিট ভিত্তিক আসন বিন্যাস করা হয়েছে ঃ
"এ" ইউনিটে সাধারণ আসন ১২৪০ টি, এবং বিভিন্ন কোটায় ২৩৬ টি আসন। মোট আসন ১৪৭৬ টি।
"বি" ইউনিটে সাধারণ আসন ১৩৪৬ টি, এবং বিভিন্ন কোটায় ২০৮ টি আসন। মোট আসন ১৫৫৪ টি।
"সি"ইউনিটে সাধারণ আসন ৬৪০ টি, এবং বিভিন্ন কোটায় ১১২ টি। মোট আসন ৭৫২ টি।
"ডি" ইউনিটে সাধারণ আসন ৯৬৩ টি, এবং বিভিন্ন কোটায় ১৮১ টি। মোট আসন ১০৪৪ টি।
সর্বমোট সাধারণ আসন ৪১৮৯ টি। এবং সর্বমোট কোটায় আসন ৭৩৭ টি।
উল্লেখ্য, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির আসন বৃদ্ধি করা হয়নি।
এদিকে বরাবরের মতো এবারও পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগে সক্ষম কোনো ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্র ও ঘড়ি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া কোনো ধরনের অসদুপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জালিয়াতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।
ভর্তির বিস্তারিত তথ্য http://admission.cu.ac.bd/ ওয়েবসাইট থেকে জানা যাবে।