রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২য় মেয়াদে আবেদন শুরু ১৬ সেপ্টেম্বর

১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক আবেদন শেষ হয়েছে। মোট আবেদন পড়েছে ২ লাখ ৮৫ হাজার ৫৬ টি। এদিকে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২য় মেয়াদে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেন। এখন এইচএসসি ফলাফলের ভিত্তিতে ইউনিট ভিত্তিক ৩২ হাজার শিক্ষার্থীকে বাছাই করা হবে বলে জানান আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক মোল্যা।

তিনি জানান, আগামী ১৬ সেপ্টেম্বর তারিখে প্রাথমিক আবেদনে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হবে। এরপর উত্তীর্ণ আবেদনকারীরা ২য় মেয়াদে আবেদন করতে পারবেন। এসময় প্রত্যেক ইউনিট ভিত্তিক নির্ধারিত ফি প্রদাণ করে আবেদন নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের।

এদিকে আইসিটি সেন্টার সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১২ টায় শেষ হয় প্রাথমিক আবেদনের সময়। যেখানে ‘এ’ ইউনিটের অধীন কলা ও চারুকলা অনুষদে মোট আবেদনকারী শিক্ষার্থী ৫৬ হাজার ৪০৭ জন। ‘বি’ ইউনিটের অধীন ব্যবসায় শিক্ষা ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এ আবেদন করেছেন ৩৭ হাজার ৬০৪ জন। ‘সি’ ইউনিটের অধীন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে আবেদনকারী শিক্ষার্থী ৬১ হাজার ২ শত ৩৪ জন। ‘ডি’ ইউনিটের অধীন জীব ও ভূবিজ্ঞান ও কৃষি অনুষদে ৬০ হাজার ২৯৩ জন। ‘ই’ ইউনিটের অধীন আইন ও সামাজিক বিজ্ঞান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ৬৯ হাজার ৫১৮ জন।

এই হিসাবে দেখা যায়, এ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীর মধ্যে ২৪ হাজার ৪০৭ জন, বি ইউনিটে ৫ হাজার ৬০৪ জন, সি ইউনিটে ২৯ হাজার ২৩৪ জন , ডি ইউনিটে ২৮ হাজার ২৯৩ জন এবং ৩৭ হাজার ৫১৮ জন শিক্ষার্থীসহ মোট ১ লাখ ২৫ হাজার ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় বসতে সুযোগ পাচ্ছেন না।

অন্যদিকে পরীক্ষায় বসতে সুযোগ পাবেন ১ লাখ ৬০ হাজার আবেদনকারী। বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা কোটা বাদে ৪ হাজার ১৭৩ টি। এই হিসাবে প্রতি আসেন ৩৮ শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950