অসহায় বৃদ্ধাকে দোকান উপহার দিলেন ছাত্রলীগ নেতা

১২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩০ PM
হনুফার বেগমের দোকানের সামনে ছাত্রলীগ নেতারা

হনুফার বেগমের দোকানের সামনে ছাত্রলীগ নেতারা

দুদিন আগেও পরিবারের ভরনপোষণ, নাতি-নাতনীর পড়াশোনা ও অসুস্থ ছেলের চিকিৎসা ব্যয়ের জন্য হাত পাততে হত বৃদ্ধা হনুফা বেগমকে।  এ কারণে লজ্জা-সংকোচও ছিল নিজের মধ্যে।  ইচ্ছা ছিল- নিজের একটি কর্মসংস্থানের। 

হুনাফার সেই ইচ্ছা পূরণ হয়েছে।  বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে দোকান পেয়েছেন তিনি।  রাবি ছাত্রলীগ সহ-সভাপতি মাহফুজুর রহমান এহসান ও সাবেক শিক্ষার্থীদের সহায়তায় এই কর্মসংস্থান হয়েছে তার। 

জানা যায়, ছাত্রলীগের ওই নেতা ছাড়াও রাবির সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করলে হনুফা বেগমকে সাহায্য করতে এগিয়ে আসেন সিনিয়র এএসপি কাজী শাহনেওয়াজ টোকন, ডিবি পুলিশের উপ-কমিশনার গোলাম সাকলায়েন শিথিল এবং নগরীর বোয়ালিয়া থানার এসি একরামুল হক।  বুধবার তাদের সহযোগিতায় রামেক হাসপাতালের জরুরী বিভাগের ফটকের সামনে হনুফা বেগমকে একটি অস্থায়ী দোকান করে দেন ছাত্রলীগ নেতা এহসান।  এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হুসাইন মিঠু ও শাখা ছাত্রলীগের গণযোগাযোগ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

হনুফা বেগম জানান, ছেলে অসুস্থ হওয়ায় পরিবারের সদস্যদের ভরণপোষণসহ নাতি-নাতনির পড়াশোনার খরচ, ছেলের চিকিৎসা ব্যয় মেটাতে হত তাকে। এর জন্য রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে গিয়ে হাত পাততেন।  দোকান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমার ভিক্ষা করতে ইচ্ছে হয় না, নিরুপায় হয়ে করতাম। এখন ক্যাম্পাসের ছাত্ররা আমাকে একটি দোকান করে দিয়েছে।  তাদের কাছে আমি কৃতজ্ঞ।

এ বিষয়ে রাবি ছাত্রলীগ সহ-সভাপতি মাহফুজুর রহমান এহসান বলেন, মানুষ মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসবে এটাই স্বাভাবিক।  আমাদের সামান্য উদ্যোগই কিন্তু একটি মানুষ বা একটি পরিবারের জীবনই বদলে দিতে পারে।  হনুফা খালা একটা দোকান চেয়েছেন।  আমরা প্রাথমিকভাবে একটি দোকান করে দিয়েছি, ভবিষ্যতে আরও বড় দোকান করে দেয়ার ইচ্ছে আছে। হনুফা খালার প্রয়োজনে আমরা এগিয়ে এসেছি, এতে তার যদি উপকার হয়, তাতেই আমাদের সার্থকতা।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950