গবেষণায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩৫জন শিক্ষককে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) স্বর্ণপদক প্রদান করা হয়েছে। এরমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক এ পদক লাভ করেছেন।
পদকপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বন ও কৃষি বিজ্ঞান শাখায় এগ্রোনোমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. তৌফিক ইকবাল “Potential of Iron Nanopaticles to lncrease Growth and Yield of Wheat in Bangladesh” শীর্ষক গবেষণার জন্য ২০১৭ সালের ইউজিসি স্বর্ণপদক পেয়েছেন।
অন্যদিকে ২০১৬ সালে অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান শাখায় পপুলেশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মশিউর রহমান “Association between high risk fertility behaviours and the likelihood of chronic undernutriation and anaemia among married bangladeshi of reproductive age” শীর্ষক গবেষণার জন্য।
জীব বিজ্ঞান শাখায় প্রাণ রসায়ণ ও অুুণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ রাসেল কবির তার, “Solanum tuberosum lectin inhabits Ehrlich ascites carcinoma cells growth by inducing apoptoshis and G2/M cell cycle aress” শীর্ষক গবেষণার জন্য।
কেমিক্যাল, বায়োকেমিক্যাল ও পরিবেশ বিজ্ঞান শাখায় ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ইব্রাহিম হোসেন মন্ডল “study of food grade carboxymethyl cellulose synthesized from maize husk in swiss albino mice.’’ শীর্ষক গবেষণার জন্য।
বন ও কৃষি বিজ্ঞান শাখায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহমাদ হুমায়ুন কবির “Regulation of Phytosiderophore Release and Antioxidant Defense in Roots Driven by Shoot-Based Auxin Signaling Confers tolerance to Excess Iron in Wheat” শীর্ষক গবেষণার জন্য।
ক্লিনিক্যাল, ফার্মাসিউটিক্যাল এন্ড মেডিকেল শাখায় ফার্মেসী বিভাগের অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম “The Antioxidative fraction of White Mulben'y Induces Apoptosis thlough Regulaition of p53 and NFkBin EAC Cells” শীর্ষক গবেষণার জন্য এই স্বর্ণপদক লাভ করেন।