চবিতে ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ

১২ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৬ PM

সাংবাদিক মারধরসহ পৃথক দুটি ঘটনায় ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবারের দেয়া নোটিসে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে তাদের।

চবির সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন , সাংবাদিককে মারধর ও  ৯ তারিখে শান্তনু নাথকে মারার ঘটনায় আট শিক্ষার্থীকে কারণ দর্শাতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে তারা কারণ দর্শাতে হবে।

জানা যায়, গত সোমবার শাটল ট্রেনে এক শিক্ষার্থীকে র‌্যাগ দিতে বাধা দেওয়ায় দৈনিক আলোকিত বাংলাদেশের চবি প্রতিনিধি মিনহাজ তুহিনকে মারধর করে শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয়ের নেতাকর্মীরা। এর আগে গত রোববার সিগারেটের ধোঁয়া আসায় কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হাটহাজারী স্টুডেন্ট এসোসিয়েসনের সহ-সভাপতি শান্তনুনাথকে মারধর করে শাখা ছাত্রলীগের আরেক বগি ভিত্তিক গ্রুপ ভিএক্সের নেতাকর্মীরা।

সাংবাদিক মিনহাজ তুহিনকে মারধরের ঘটনায় ইংরেজি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ও চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য মাহমুদুল হাসান রূপক, ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রাজিবুল আলম ও সাব্বির হোসেন এবং মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী তৈমুর হোসেনকে তিনদিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এছাড়া শান্তনু নাথকে মারার ঘটনায় জড়িত আরও চারজনকে কারণ দর্শাতে বলা হয়েছে। তারা হলেন, ইতিহাস বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী এমাদ উদ্দিন, ইসলামের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ সেশনের সালাউদ্দিন সাজ্জাদ, একই সেশনের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল এবং পদার্থবিদ্যা বিভাগের ২০১৭-১৮ সেশনের লিপ্টন দাশ।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950