শাবিপ্রবিতে ভর্তি আবেদন ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

১২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪১ PM
বৃষ্টির মধ্যেই ক্যাম্পাসে ছাত্রফ্রন্টের মিছিল

বৃষ্টির মধ্যেই ক্যাম্পাসে ছাত্রফ্রন্টের মিছিল © টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। বুধবার দুপুরে বৃষ্টির মধ্যেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রফ্রন্ট। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয় শিক্ষার্থীরা।

শাবিপ্রবি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাজিরুল আযম বিশ্বাসের পরিচালনায় ও আহ্‌বায়ক  প্রসেনজিত রুদ্রের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন ফি বৃদ্ধি করা হয়েছিল। ওইসময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ বছর ভর্তি পরীক্ষার ফি নির্দিষ্ট রাখার কথা বললেও বর্তমানে তা মানছে না। ফরমের মূল্য বাড়ানোর ফলে নিম্ন-মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ কষ্টসাধ্য হবে। প্রশাসন বলছে, মূল্যস্ফীতির কারণে ফরমের দাম বাড়িয়েছে, এটি সম্পূর্ণ অযৌক্তিক।

উল্লেখ্য, গত বছর ‘এ’ ও ‘বি-১’ ইউনিটের ভর্তি ফরমের দাম ছিল ৮০০ টাকা এবং ‘বি-২’ ইউনিটের ফরমের মূল্য ছিল ৯০০ টাকা। যা এ বছর ৫০ টাকা বাড়িয়ে যথাক্রমে ৮৫০ ও ৯৫০ টাকা করা হয়।

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950