রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ২৬ সেপ্টেম্বর রাত ১২টা থেকে শুরু হবে। চলবে আগামী ১৫ নভেম্বর রাত ১১টা ৫৯ পর্যন্ত। বেরোবি জনসংযোগ দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২-৬ ডিসেম্বর বিভিন্ন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত সোমবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে ভর্তি পরীক্ষার তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলেও জানানো হয়।
ভর্তি আবেদনের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd-এ পাওয়া যাবে।