বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যালিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০১৮ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ল’ এ্যায়ারনেস অ্যান্ড ভ্যালুস ডেভলপমেন্ট সেন্টার (এলএভিডিসি) এ র্যালি ও আলোচনার আয়োজন করে।
‘আত্মহত্যা পরিহার করি, মূল্যবোধে জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষেদ সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ শেষে আল ফিকহ্ এ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন এলএভিডিসি’র প্রতিষ্ঠাতা সভাপতি এবং আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগরে প্রভাষক শাহিদা আক্তার, প্রভাষক বিলাশী শাহা, এলএভিডিসি’র উপদেষ্টা সদস্য কে এম মাহ্ফুজুর রহমান মিশু, মোমিনুর রহমান, মারুফ ওহাবসহ আইন ও শরীয়াহ অনুষদের শিক্ষার্থীরা।
র্যালি শেষে বেলা ১২টার দিকে আল ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের হল রুমে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সমাজে আত্মহত্যা প্রতিরোধে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।