জাবিতে শিক্ষকদের ‘ক্লাস-পরীক্ষা বর্জন’: সেশনজটের শঙ্কা শিক্ষার্থীদের

০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৭ PM

শিক্ষকদের আভ্যন্তীরণ কোন্দলে ‘ক্লাস-পরীক্ষা বর্জন’ কর্মসূচির কারনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।  শিক্ষার্থীদের দাবি, শিক্ষকদের একাংশ ক্লাস-পরীক্ষা বর্জন করায় সেশনজটের আশঙ্কা করছেন তারা।  যদিও বিভাগের সভাপতি ও উপাচার্যবিরোধী শিক্ষকদের দাবি, বিভাগে নিয়মিত ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

জানা যায়, হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী গত ২৬ জুলাই হতে ভূগোল ও পরিবেশ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মনজুরুল হাসান।  দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত বিভাগের একাডেমিক সভা ডাকা হয়নি।  এতে করে শিক্ষকদের মধ্যে কোর্স বন্ঠনসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে।  এছাড়া সান্ধ্যকালীন কোর্সের ফাইলে সভাপতি স্বাক্ষর না করায় ফাইলটি আটকে রয়েছে।  এসব কারনে উপাচার্যবিরোধী শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বর্জনের অঘোষিত কর্মসূচি পালন করছে।

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী এক অধ্যাপক জানান, ‘বিভাগীয় সভাপতি একাডেমিক সভার তারিখ ঘোষণা করলেই আমরা ক্লাস-পরীক্ষায় ফিরে যাব।’

একাধিক শিক্ষার্থী জানান, ‘শিক্ষকদের স্বার্থ-সংশ্লিষ্ট দ্বন্দের কারণে শিক্ষার্থীদের জিম্মি করে ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সংস্কৃতিতে পরিণত হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। তাদের দ্বন্দ্বের কারনে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।  এছাড়া নির্ধারিত সময়ে ব্যবহারিক পরীক্ষার সময়সূচী ঘোষণা না করায় সময়মতো ফলাফল প্রকাশে বিলম্ব হবে।

বিভাগের সভাপতি মনজুরুল হাসান বলেন, ‘বিভাগে ক্লাস পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে। বিভাগকে অস্থিতিশীল করতে শিক্ষার্থীদের জিম্মি শিক্ষকদের একটি অংশ ক্লাস-পরীক্ষা নেওয়া হতে বিরত থাকছে। এছাড়া তাদের বিরুদ্ধে অতীতেও নিয়মিত ক্লাস-পরীক্ষা না নেওয়ার অভিযোগ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘বিভাগের বর্তমান একাডেমিক কমিটির মেয়াদ শেষ হবে ২০১৯ সালের জুলাই মাসে। ওই কমিটি সব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছে। সেখানে হস্তক্ষেপ করার সুযোগ আমার নেই।  আর সান্ধ্যকালীন কোর্সেও আর্থিক গড়মিলের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  কমিটির রিপোর্ট হাতে পেলে একাডেমিক কমিটির সভা ডাকব।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950