বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয় © টিডিসি ফটো
চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ঝড় বৃষ্টির মধ্যেই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রামের ফতেপুরের প্রগতিশীল ও সচেতন এলাকাবাসী। রোববার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
ফতেপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং চবি ছাত্রলীগ নেতা মুহিতের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান, উপজেলা আওয়ামীলীগের সদস্য হারুনুর রশীদ হারুন, মিরাক্কেল তারকা ইয়াকুব রাসেল, নুরুল ইসলাম জনি, এস এম ওমর ফারুক, মো. শুক্কুর মিয়া, ইফতিয়াজুল আলম কাজল প্রমুখ।
মানববন্ধনে ছাত্রলীগ নেতা মো. হাসান বলেন, বুদ্ধিজীবি ও শিক্ষাবিধদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে মেধাশূন্য করতে চেয়েছিল একাত্তরের পরাজিত শক্তি। যাদের দোসররা আজও ঘাপটি মেরে আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকিদানের বিষয়টির সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে ফতেহপুর এলাকার সদ্দার রফিক, ইদ্রিস মিয়া, জসিম, শফিউল আলম, মাহমুদুল হাসান, জয়নাল আবেদিন মানিক, সাইফুল ইসলাম মানিক, খোরশেদ, আরমান, মো. হালিম, ফাহিম, রাসেল , হাসান, আবচার, বাবলু, রাজীব, তাহের, ইসহাক, সাইমন, ইসমাইল, সোহেল, জয়নাব, সাদ্দাম, শাকিল, ইমরান, মুন্নাসহ এলাকার বিভিন্ন শ্রেণীজীবী মানুষ উপস্থিত ছিলেন।