জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা রোববার থেকে শুরু হয়েছে। এই পরীক্ষা শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া চলবে ১১ অক্টোবর পর্যন্ত।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশের ১ হাজার ৮১৫ টি কলেজের ৬৯৫ টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ২২ হাজার ২৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন । জরুরি প্রয়োজনে কন্ট্রোলরুমের ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।