রাবি শিক্ষকের প্রশ্নবিদ্ধ মৃত্যুর তদন্ত চায় শিক্ষক-শিক্ষার্থীরা

০৯ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৫ PM
আকতার জাহানের মৃত্যুকে হত্যা দাবি করে সভা

আকতার জাহানের মৃত্যুকে হত্যা দাবি করে সভা © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আকতার জাহান আত্মহত্যা করেননি দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানিয়েছে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। তারা বলছেন, ‘আকতার জাহানের মৃত্যু প্রশ্নবিদ্ধ; যা এখনও আমাদেরকে পীড়া দেয়।  যতদিন এর সঠিক সুরাহা না হবে ততদিন পর্যন্ত আমরা এ দাবি জানিয়ে যাব।

২য় প্রয়াণ দিবসে রোববার সকালে দাবির পক্ষে মৌন পদযাত্রা বের হয়। রবীন্দ্র ভবনের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভাগের সামনে এসে শেষ হয়। পরে বিভাগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অধরা মাধুরী পরমার পরিচালনায় স্মরণ সভায় বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস দাবি করেন, কোন কাল হাত বা কালো চক্র মূল সত্য উদঘাটনে বাধা দিচ্ছে।  প্রশাসনের গাফলতির কারণে আমরা বিচার পাচ্ছি না। সঠিক পথে তদন্ত এগোচ্ছে না।

অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, ভালোবাসার জায়গা, বন্ধনের জায়গা, আত্মিক বন্ধন তৈরি করতে পেরেছিলেন আকতার জাহান। আমরা তার অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু বিচার চাই, অস্বাভাবিক মৃত্যুর সত্য ঘটনা টা জানতে চাই। বিভাগের সভাপতি আ আল মামুন বলেন, ‘আকতার জাহানের মৃত্যু প্রশ্নবিদ্ধ যা এখনও আমাদেরকে পীড়া দেয়। যতদিন এর সঠিক সুরাহা না হবে ততদিন পর্যন্ত আমরা এ দাবি জানিয়ে যাব। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধ্যাপক খাদেমুল ইসলাম, সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, সহকারী অধ্যাপক সাজ্জাদ বকুল, আব্দুল্লাহ বাকী, কাজী মামুন হায়দার রানা, মাহবুবুর রহমান রাসেল, এ বিএম সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় জুবেরী অতিথি ভবনের কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ আত্মহত্যা বলে দাবি করে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950