জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার ডাউন: মাশুল গুণছেন লাখো ভর্তিচ্ছু

০৯ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৬ PM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনলাইন ভর্তির সার্ভারে সমস্যা হওয়ায় ভোগান্তিতে পড়েছেন লাখো ভর্তিচ্ছু।  নির্ধারিত সময়ের মধ্যে আবেদন শেষ করতে পারবেন কিনা- তা নিয়েও দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা।  শিক্ষার্থীরা বলছেন, সারাদিন অপেক্ষা করেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়ে সাইটে প্রবেশ করা যায় না।  কখনো প্রবেশ করা গেলেও আবেদনে সফল হওয়া যায় না। 

প্রসঙ্গত, ডিজিটাল বাংলাদেশ গড়া ও শিক্ষা ক্ষেত্রে আধুনিকায়ণের পদক্ষেপ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কাজ অনলাইনে করা হয়।  এরই অংশ হিসেবে ডিগ্রী ভর্তি ফরম, মাস্টার্স ১ম বর্ষ রিলিজের আবেদন, মাস্টার্স শেষ বর্ষ (প্রাইভেট) ও অনার্স ১ম বর্ষের আবেদন ফরম পূরণ সংক্রান্ত কাজ গত কয়েক বছর থেকে অনলাইনে শুরু হয়েছে।  কিন্তু এইসব আবেদন ফরম পূরণ করতে এসে সার্ভার সমস্যার জন্য বিড়ম্বনার শিকার হচ্ছেন অসংখ্য শিক্ষার্থী।  গত ১ সেপ্টেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়েছে।  চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

ঢাকা, রাজশাহী, খুলনা, বগুড়া ও শেরপুরসহ দেশের বেশ কয়েকটি এলাকার অনলাইন পয়েন্টগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, অনেক সময় সারাদিনেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রবেশ করা যায় না।  কখনো প্রবেশ করা গেলেও আবেদনের শুরু কিংবা শেষ পর্যায়ে সফল হওয়া যায় না।  সূত্র জানায়, নউপশহরগুলোতে প্রতিনিয়ত হাজার হাজার শিক্ষার্থী গ্রাম থেকে এসেও সার্ভিস না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।  সাইদুর রহমান নামে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিচ্ছু এক শিক্ষার্থী জানান, গত তিনদিন ধরে চেষ্টা করেও অনলাইনে আবেদন পাঠাতে পারেননি তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করার পর শিক্ষার্থীর রোল নম্বর দিয়ে ক্লিক করা হলে কোনো কাজ হয় না।  হাজার হাজার শিক্ষার্থীও তার মত সমস্যায় ভূগছেন বলে জানান তিনি। 

নিজের সন্তানের আবেদন ফরম পূরণ করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা জানান, দেশকে ডিজিটালাইজ্ড করার নামে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটই এখন পর্যন্ত মানসম্মত করতে পারছেন না; তাহলে কী আমরা ধরে নেব যে, এ সবই লোক দেখানো? 

মাঝপথে আটকে যাচ্ছে আবেদন প্রক্রিয়া

খুলনা অঞ্চলে খোঁজ নিয়ে জানা যায়, মহানগরীর বিভিন্ন সাইবার ক্যাফে ঘুরে হতাশ হয়ে ফিরছেন সবাই।  তারাও দায় দিচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। স্থানীয় ভর্তির প্রক্রিয়া সম্পন্নকারী সাইবার ক্যাফের মালিকদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার সব সময় দুর্বল। এবার তা প্রকট আকার ধারণ করেছে। শুধু ভর্তির ফরম পূরণ নয় রেজাল্ট দেওয়ার দিন, ফরম ফিল আপ ও রেজিস্ট্রেশনের সময়ও এ সমস্যা হয়।

মহানগরীর ময়লাপোতা মোড়ের ইউনি ভিশনের ব্যবস্থাপনা পরিচালক হেলাল হোসাইন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার থেকে ভর্তি ফরম ডাউন লোড করা যাচ্ছে না।  এনইউয়ের ওয়েবসাইটে থাকা হেল্পলাইন নম্বর রয়েছে।  যে কারণে দ্রুত সমস্যা সমাধানেরও আশ্বাস পাচ্ছি না।  এতে চাপা ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে।  তিনি জানান, সারাদিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করাই যায় না।  মাঝে-মধ্যে প্রবেশ করা গেলেও আবেদনের শুরু কিংবা শেষ পর্যায়ে গিয়ে সফল হওয়া যায় না। কয়েকজন সাইবার ক্যাফের মালিক জানান, দিন বাদ দিয়ে সারারাত জেগেও চেষ্টা করে দেখেছি।  তাতেও কাজ হয় না।

এসব বিষয়ে জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ড. আলী জাফর চৌধুরী জানান, একসঙ্গে চেষ্টা করার কারণে কিছু সমস্যা দেখা দেয়।  আবেদন যে পড়ছে না তা নয়; আট দিনে দুই লাখ আবেদন পড়েছে। দিনে সমস্যা থাকায় রাতে ফরম পূরণের পরামর্শ দেন ড. জাফর।

আবেদন ফরম পূরণের নিয়মাবলী: আবেদনকারীকে নির্দিষ্ট ওয়েবসাইটে (www.admissions.nu.edu.bd অথবা nu.edu.bd/admission) Degree Pass Tab- এ গিয়ে Apply Now (Degree Pass) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় রোল নম্বর, শিক্ষা বোর্ড পাসের সন সঠিকভাবে এন্ট্রি দিতে হবে ।

  • ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীর তথ্য ছকে Male এর স্থলে Female বা Female এর স্থলে Male প্রদর্শিত হলে আবেদনকারীকে Click to Change অপশনে গিয়ে সঠিক তথ্য এন্ট্রি দিতে হবে ।
  • এ পর্যায়ে আবেদনকারী তার ভর্তি যোগ্য (Eligible) কোর্সের তালিকা দেখতে পাবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাওয়ারী যে কোন কলেজের নাম Select করলে সংশ্লিষ্ট কলেজে ১ম বর্ষ স্নাতক (পাস) শ্রেণির ভর্তি যোগ্য কোর্সসমূহের নাম ও আস সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে প্রার্থীকে সর্তকতার সঙ্গে তার প্রার্থিত কোর্সের পছন্দক্রম নির্ধারণ করতে হবে ।
  • মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পোষ্য কোটায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে তথ্য ছকের নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা Select করতে হবে । কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্র থাকতে হবে।  একজন প্রার্থী এক বা একাধিক কোটায় যোগ্য হলে কোটার পছন্দক্রম নির্ধারণ করে দিতে হবে ।
  • ফরম পূরণের সময় আবেদনকারীর পাসপোর্ট আকারে সম্প্রতি তোলা রঙিন ছবি Scan করে আপলোড করতে হবে । ছবির মাপ ১২০×১৫০ Pixels, Image Type: jpg এবং maximum file size:50Kb. প্রার্থীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলোড করা হলে ঐ প্রার্থীর ভর্তি বাতিল করার অধিকার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে ।
  • সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে প্রথমে ফরমটি Submit Application অপশনে ক্লিক করতে হবে । এ পর্যায়ে আবেদনকারীর রোল নম্বর ও পিন কোড প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফরমটি ডাউনলোড করে [A4 (4.5՛՛×11՛՛) অফসেট সাদা কাগজে] প্রিন্ট (Print) নিতে হবে।
  • আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমাদানের পূর্বে কোন প্রার্থী তার প্রাথমিক আবেদন ফরমটি বাতিল/ত্রুটিপূর্ণ ছবি পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে Applicant’s Login (Degree Pass) অপশনে গিয়ে আবেদন ফরমের রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে । এ পর্যায়ে আবেদনকারীকে Form Cancel/Photo Change Option এ গিয়ে  Click to Generate OTP অপশনটি ক্লিক করলে প্রার্থী তার আবেদন ফরমে উল্লিখিত ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে One Time Password (OTP) পাবে । OTP এন্ট্রি দিয়ে প্রার্থী তার আবেদন ফরমটি বাতিলপূর্বক নতুন করে আবেদন ফরম পূরণ করতে পারবে ।
  • কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার পর তা আর পরিবর্তম করা যাবে না।
  • আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফরমটি নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে । এই আবেদন ফরমের সঙ্গে প্রার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে । প্রাথমিক আবেদন ফরমটির দ্বিতীয় অংশ সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ শিক্ষার্থীকে ফেরত দেয়া হবে । সংশ্লিষ্ট কলেজ যে সকল প্রাথমিক আবেদন ফরম online-এ নিশ্চয়ন করবে সে সকল প্রার্থী তাদের মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে তা জানতে পারবে ।
গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950