রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফটোকপির দোকানে থিসিস বিক্রি!

০৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৩৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  ফটোকপির দোকানে থিসিস পেপার বিক্রি হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফটোকপির দোকানে থিসিস পেপার বিক্রি হয়। © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত কয়েক বছর ধরে ফটোকপির দোকানগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পুরাতন থিসিস পেপার। তবে থিসিস বিক্রিকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেনা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফটোকপির দোকানে সহজলভ্য হওয়ায় মাস্টার্স পর্যায়ে গবেষণা জালিয়াতির আশ্রয় নিচ্ছে শিক্ষার্থীদের বড় একটি অংশ। এতে শিক্ষা ব্যবস্থার উপর এর বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণ গবেষকগণ। এজন্য ক্যম্পাসের বিভিন্ন স্থানে পূর্বের গবেষণা পেপারের সহজলভ্যতাকেও দায়ি করেন অনেকে।

শিক্ষার্থীদের এমন জালিয়াতি সম্পর্কে বিশ্বদ্যিালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. দিল আফরোজ বেগম বলেন, ‘উচ্চতর শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের কাছ থেকে এটা কাম্য নয়। জাতির জন্য এটা খুবই হতাশাজনক। তবে দেশের টপ-টু-বটম যদি দূনীতিগ্রস্থ হয়, তাহলে কি বিশ্ববিদ্যালয় আলাদা জায়গা? তার প্রভাব তো আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানেও একটু পড়বে।

অনুসন্ধানে জানা যায়, থিসিসের পুরাতন কপি বিশ্বদ্যিালয় স্টেডিয়াম মার্কেট ও পরিবহন মার্কেটের দোকানগুলো থেকে গ্রহণ করেন শিক্ষার্থীরা। এরকম প্রায় ১৪-১৫ টি দোকানে এই পুরাতন পেপার পাওয়া যায়।

গবেষণার পুরাতন পেপার গুলো শিক্ষার্থীরা বিশ্বদ্যিালয়ের ফটোকপির দোকানগুলো থেকে জোগাড় করছেন। সর্বনিম্ন তিন শত টাকাতে বিক্রি হয় সফট কপি। চাহিদার সাথে গবেষণা পেপার মিলে গেলে টাকা বাড়তে থাকে। সেক্ষেত্রে ৫ শত টাকা বা  আরও উচ্চ মূল্যে বিক্রি হয় এসব গবেষণাপত্র।

বিশ্বদ্যিালয় আইন বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের মাস্টার্স পর্যায়ে প্রায় ১০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে থিসিস জালিয়াতির অভিযোগ উঠে। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারের দৃষ্টিতে হলে একই বর্ষের সকলের ফলাফল দিতে আপত্তি জানান বিভাগের শিক্ষকগণ।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950