জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল বিকেল ৫টায় প্রকাশ করা হয়। সারাদেশে ৫৪৯টি কলেজে ৩০টি অনার্স বিষয়ে মোট ১ লাখ ৩৩ হাজার ১১৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ।
প্রকাশিত ফলাফল বিকেল ৫টা থেকে SMS এর মাধ্যমে যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে nu<space>H4<space> Roll No লিখে 16222 নম্বরে Send করে এবং সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে জানা যাচ্ছে।
এছাড়া পরীক্ষার্থীদের চার বছরের সমন্বিত ফলাফলের সিজিপিএ রবিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।