অধ্যক্ষ শাহজাহানকে প্রাণনাশের হুমকিতে প্রতিবাদ সভা

০৪ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২০ PM
বিকেলে টিএসসিসি’র প্রেস কর্নারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে টিএসসিসি’র প্রেস কর্নারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ‘প্রতিবাদ সভা’ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’তে অবস্থিত বিশ্ববিদ্যালয় প্রেস কর্নারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসিফ খানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসোইন রুদ্র।

সভায় অন্যান্যের মধ্যে উপস্খিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জুয়েল হোসেন তনু, যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদাউসুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক শাহাদাত তিমির, কোষাধ্যক্ষ সরকার মাসুম, প্রচার সম্পাদক এর আর রাশেদ, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুমি নোমান, কার্যনির্বাহী সদস্য আবু হুরায়রা, সদস্য আহসান নাইম, মাহবুব রায়হান প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তরা বলেন, ‘অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে প্রাণনাশের হুমকি দেওয়া মানে প্রগতিশীল গোষ্ঠীকে হুমকি দেওয়া। এ হুমকি প্রগতিশীল মানুষদের মুখ বন্ধ করার অভিপ্রয়াশ। আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসাথে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অপপ্রকারকারী ও হুমকিদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।’

প্রসঙ্গত, গত ৪ আগস্ট আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সভাপতি ও বেসরকারী শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

এতে তিনি উল্লেখ করেন-‘‘এই মিথ্যাচারের শেষ কোথায়? এদের রুখে দাঁড়ান।”

আজ ৪ আগস্ট দুপুরে আমি আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ছিলাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দলের শীর্ষ নেতাদের অনেকেই তখন সেখানে ছিলেন। আমি দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সেখানে ছিলাম। এর মধ্যে আন্দোলনকারি শিক্ষার্থীদের মধ্যে ঢুকেপড়া সন্ত্রাসীরা অন্তত তিন দফা আওয়ামী লীগ অফিসে হামলা করে। উক্ত হামলায় আহত অন্তত দশজন আওয়ামী লীগ কর্মীকে আমি নিজ চোখে দেখেছি। আমার সঙ্গী স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পান্না ভাইও সামান্য আহত হয়েছেন। এই অব¯’ায় কর্মীরা বার বার নেতাদের কাছে পাল্টা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ করলেও তাদের নিরুৎসাহিত করা হয়। অথচ পার্টি অফিসে বসেই ফেইসবুকে দেখলাম ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা নাকি আন্দোলনকারি চারজন ছাত্রকে হত্যা এবং চারজন ছাত্রীকে রেপ করে পার্টি অফিসে আটকে রেখেছে।
কারা এই নির্লজ্জ মিথ্যাচার ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছে? তাদের উদ্দেশ্য কি? এদের রুখে দাঁড়ান।’

ফেসবুকে এই স্ট্যাটাসের জের ধরে অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরই প্রতিবাদে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) ‘প্রতিবাদ সভা’ করে ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) প্রেসক্লাব।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950