জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) পবিত্র ঈদুল আযহা ও জন্মাষ্টমীর দীর্ঘ ১৫ দিনের ছুটি শেষে খুলছে আজ সোমবার। ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের দুটো আবাসিক হল অগ্নিবীণা ও দোলনচাপা। ফলে পরিবারের মায়া ত্যাগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।
আজ থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে বলে নিশ্চিত করেছেন ভিসি দফতরের উপ-পরিচালক (তথ্য ও জনসংযোগ) হাফিজুর রহমান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষ হয়েছে। কিন্তু সাপ্তাহিক দুদিন বন্ধ ও জন্মাষ্টমীর বন্ধ থাকায় সোমবার থেকে সব বিভাগের নিয়মিত ক্লাস ও পরিক্ষা শুরু হবে।
পবিত্র ইদুল আযহা,সাপ্তাহিক ছুটি ও জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ১৯ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।