চবি উপাচার্যকে হত্যার হুমকিদাতার শাস্তি দাবি

৩০ আগস্ট ২০১৮, ০৬:৫৭ PM
চবির বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা

চবির বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

চবি অফিসার সমিতির সভাপতি জনাব এ কে এম মাহফুজুল হক এর সভাপতিত্বে এবং তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি জনাব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমদ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক পাল, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মহীবুল আজীজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. গোলাম কবীর, অফিসার সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. শাহ আলম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী ও সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মশিবুর রহমান,  কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. নুরুল ইসলাম শহীদ, কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব আব্দুল হাই ও সাধারণ সম্পাদক জনাব নুর মোহাম্মদ বাচ্চু এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জনাব মো. ফরহাদ হোসেন খান।

মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে হত্যার হুমকি দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা এই কাপুরুষোচিত-ন্যাক্কারজনক কর্মকান্ডের সাথে জড়িতদের অনতিবিলম্বে খুঁজে বের করে দেশের প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবী জানান। ইতোপূর্বেও মাননীয় উপাচার্যকে এধরনের হত্যার হুমকি দেওয়া হয়েছে উল্লেখ করে বক্তারা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

তাঁরা বলেন, মাননীয় উপাচার্যের সুযোগ্য বলিষ্ঠ নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা, উচ্চশিক্ষা-গবেষণা উন্নয়ন, প্রশাসনিক কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধি, ভৌত অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া-শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা ইত্যাদিসহ সার্বিক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পরিনত হয়েছে বলেও দাবি করেন তাঁরা। 

এছাড়া ছাত্রলীগের একাংশের নেতা কর্মীরাও মানববন্ধনের মাধ্যমে মাননীয় উপাচার্যকে হত্যার হুমকি দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950