ব্যর্থতা আসতে পারে কিন্তু ঘুরে দাঁড়ানো শিখতে হবে: শিক্ষার্থীদের ববি ভিসি

১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫০ PM

© টিডিসি ফটো

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচার মাধ্যম ফোর এম এবং উন্নয়ন সংস্থা ওয়াক টু সিরিনিটির উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ সংক্রান্ত সেমিনারটি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ উত্থান-পতন। আমার শিক্ষার্থীদের জীবনে ব্যর্থতা আসতে পারে কিন্তু তাদেরকে ঘুরে দাঁড়ানো শিখতে হবে। তরকারিতে লবণ ছাড়া যেমন স্বাদ হয় না তেমনি জীবনের গল্পে খানিকটা বেদনা না থাকলে জীবনটাও সুন্দর হয় না। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সকলে মিলে আমরা একটি পরিবার। একটি পরিবারে যেমন কেউ একা থাকতে পারে না তেমনি শিক্ষার্থীদের জানাতে চাই তোমরাও নিজেদের কখনো একা মনে করবে না। আমরা তোমাদের যেকোনো প্রয়োজনে পাশে আছি। মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করে অচিরেই আমি সকলের সুবিধার্থে কিছু উদ্যোগ নিতে যাচ্ছি। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন আয়োজন বলে জানান আয়োজকেরা। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম এবং ছাত্র পরামর্শ কেন্দ্রের পরিচালক সুজন চন্দ্র পাল। 

অনুষ্ঠানটির মূল বক্তা ছিলেন মনোবিজ্ঞানী ফায়েজা আহমেদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ কেন্দ্রের সহযোগিতায় সম্পন্ন হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈয়দা নাবিলা হোসেন।

এসএসসিতে জিপিএ-৫, পুরস্কার হিসেবে বিমানের টিকেট পেলেন ৯ শিক…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভেঙে ফেলা হলো নামফলক, অভিযোগ ছা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
কলেজ না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদন কবে, যা বল…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ২১ সদস্য বিশিষ্ট বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠন
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীকে বাসায় ডেকে খাতায় লিখিয়ে নম্বর বাড়ানোর…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ২৩ …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬