অংশীজনদের নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার সভা

১২ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুদ্ধাচার সংক্রান্ত কর্ম পরিকল্পনার বিষয়ে অংশীজনের অংশগ্রহণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) শুদ্ধাচার কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রণীত বার্ষিক কর্মপরিকল্পনা (এপিএ) র‍্যাংকিংয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান ধরে রেখে সেটিকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য যার যার দায়িত্ব থেকে সঠিকভাবে কাজ করতে হবে। তবেই আমরা র‍্যাংকিংয়ে আমাদের অবস্থান ধরে রাখতে পারবো।

সভায় উপস্থিত অংশীজনদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে যারা যুক্ত তাদের কিন্তু দায়িত্বশীলতা অনেক বেশি। আপনার ভাবতে হবে এটি আপনাদের রিজিক, আপনার পেশা। আপনি পেশার প্রতি অনুগত থাকবেন নাকি ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দিবেন সেটি আপনাকে নির্ধারণ করতে হবে। ইউজিসি যে বার্ষিক কর্মপরিকল্পনা দেয় সেটি বাস্তবায়নে সকলকে আরও বেশি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হওয়া উচিত।

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান ও স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। সভায় সূচনা বক্তব্য ও সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক (অডিট) রাধেশ্যাম।

শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিক…
  • ০৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে বড় সুখবর দিল ভারত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার ৬ প্রকল্পকে আমলা-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকদের আর্থি…
  • ০৭ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে প্রভাষক …
  • ০৭ নভেম্বর ২০২৬
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে— ছাত্রীদের ওপর লাঠিচার্…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাপান যাওয়া হলো না নিঝুমের, সড়কেই ঝরল প্রাণ
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950