চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাণনাশের হুমকি

২৮ আগস্ট ২০১৮, ০৭:৪৩ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী © ফাইল ফটো

মুঠোফোনে প্রাণনাশের হুমকি পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ১৬ আগস্ট সকাল সোয়া ৭টায় আন্তর্জাতিক কোডযুক্ত একটি নম্বর (+৯১৯৮৭৪৯৭৮৯৪৬) থেকে এই হুমকি পান তিনি।

এই ঘটনায় উপাচার্যের বড় ধরনের ক্ষতি করার সম্ভাবনা থাকায় ইতোমধ্যে দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ.কে.এম নূর আহমেদ উপাচার্যের পক্ষে ১৭ আগস্ট হাটহাজারী থানায় ও ২৪ আগস্ট নগরীর খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার দুপুরে চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাস কে হুমকি দেওয়া এবং সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, ‘১৬ আগস্ট সকালে বিদেশী একটি নাম্বার থেকে ফোন করে আমাকে গালাগাল করা হয়।  মুঠোফোনে ‘আওয়ামী লীগের দালাল’, ‘শেখ হাসিনার দালাল’- এসব বলে গালাগাল করতে থাকে অজ্ঞাত এই ব্যক্তি। এছাড়াও আমাকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘জবাই’ করার হুমকি দেওয়া হয় ৷ এরপরেই আমাকে সামাজিক মাধ্যম ইমো তে মেসেজ দিয়ে হুমকি দিয়ে বলে ‘তোর মা হাসিনাকে জবাই করবো’। এ ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাটহাজারী ও খুলশী থানায় জিডি করেন।

তবে কেন এই প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি উপাচার্য। এর আগে চবি উপাচার্য পৃথক দুটি অনুষ্ঠানে ১৪ ও ১৫ আগস্ট সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে সামনে পেলে ‘থাপ্পড় মারার’ প্রতিজ্ঞা বক্তব্য দিয়ে ‘কুখ্যাত কুলাঙ্গার জানোয়ার’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

এদিকে সাধারণ ডায়েরি দায়েরের বিষয়টি খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ও হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গির নিশ্চিত করেছেন। তাঁরা জানান, কে বা কারা এর সাথে জড়িত সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া উপাচার্যের নিরাপত্তার ব্যাপারেও প্রশাসন সতর্ক রয়েছে। 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950