কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪৮ শতাংশ স্নাতকের

০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৪২ থেকে ৪৮ শতাংশের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন কলেজ থেকে পাস করে বেকার অবস্থায় আছেন তারা। যদিও ২০২১ সালের তুলনায় এ হার কিছুটা কমেছে। ওই বছর ৬৬ শতাংশ বেকার ছিল।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) একটি জরিপের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ৬১টি কলেজের এক হাজার ৩৪০ জন শিক্ষার্থী ও ৬১ জন অধ্যক্ষের সাক্ষাৎকার নিয়ে জরিপটি চালানো হয়।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্যে বেকার অবস্থায় আছেন ৪২ থেকে ৪৮ শতাংশ। এ ছাড়া পলিটিক্যাল সায়েন্স থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন ২৩ শতাংশ। আর লাইব্রেরি ম্যানেজমেন্ট থেকে পাস করা অন্তত ২১ শতাংশ শিক্ষার্থী রয়েছেন।

আরো পড়ুন: শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জনপ্রতি ১০-১৫ লাখ টাকায় চুক্তি

এ ছাড়া  বেকার থাকা শিক্ষার্থীদের ১৬ থেকে ১৭ শতাংশ ইসলামের ইতিহাস ও বাংলায় স্নাতক করেছেন। ইংরেজিতে স্নাতক করা শিক্ষার্থীরা কম বেকার হয়েছেন। অর্থনীতি ও হিসাব বিজ্ঞানের শিক্ষার্থীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সামাজিক বিজ্ঞান এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের শিক্ষার্থীদের মধ্যে বেকার এক শতাংশের মতো। 

ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence