গভীর রাতেও উচ্চশব্দে গান-বাজনা চলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে

পড়ালেখার পরিবেশ বিঘ্নিত, লিখিত অভিযোগ শিক্ষার্থীদের
০৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে প্রতিনিয়ত উচ্চশব্দে গান-বাজনা করা হচ্ছে। বিশেষ করে মধ্যরাতে হলের ছাদে এসব গান-বাজনা করা হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনাসহ নানা সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।
 
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এ অভিযোগ দেন তারা। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ইবির ছেলেদের হলগুলোতে প্রতিনিয়ত গভীর রাত পর্যন্ত উচ্চশব্দে গান বাজানো হয়। একাধিকবার নিষেধ করার পরেও বন্ধ হচ্ছে না এ গান।

এতে আরও বলা হয়, উচ্চশব্দে মাইক বাজানোর ফলে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ বিঘ্ন হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে হল কর্তৃপক্ষকে বার বার বলার পরও কোন সুরাহা মেলেনি।

একই বিষয় নিয়ে এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে সে সময়েও প্রশাসন কোনো ব্যবস্থা নেননি বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আবাসিক শিক্ষার্থী বলেন, আমাদের অনেক ডিপার্টমেন্টে সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। কিন্তু হলে উচ্চশব্দে গান বাজানোর ফলে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। এমনকি আমরা ঘুমাতেও পারছি না। আমাদের হলগুলো যেন পিকনিক স্পটে পরিণত হয়েছে।  

শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, আমরা চাই ইবিতে সাংস্কৃতিক চর্চা হোক। কিন্তু তা হতে হবে পড়াশোনা ঠিক রেখে। কিন্তু আমাদের আবাসিক হলগুলোতে প্রায় প্রতি রাতেই উচ্চশব্দে গান বাজানো হচ্ছে। এতে পড়াশোনার পরিবেশ বিঘ্ন হচ্ছে। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, এই গান-বাজনা তাদের পড়াশোনার গতিকে ত্বরান্বিত করছে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, প্রভোস্ট কাউন্সিলের গত মিটিংয়ে এ বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু করা হয়নি। সামনের মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করব। তবে শেখ রাসেল হলে অভিযোগ এসেছিল, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, অভিযোগ হাতে পেয়েছি। অভিযোগ পাওয়ার পর পরই ব্যবস্থা নেওয়ার জন্য রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছি। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, আমি এটা একাডেমিক শাখায় পাঠিয়ে দিয়েছি। তারা নোট দেবে, পরে ভিসি স্যার ব্যবস্থা নেবেন।

নকআউটে কি কাটবে রোনালদোর গোলখরা?
  • ০৩ জুলাই ২০২৬
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
এমবাপ্পের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী প্রেমিকা কে?
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্যের কাছে রোকেয়া হল সংসদের ২৯ দফা দাবি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence