রুয়েটে প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাবিপ্রবি

০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০১ PM
চ্যাম্পিয়ন টিম 'এইচএসটিইউ টেক টাইটানস'

চ্যাম্পিয়ন টিম 'এইচএসটিইউ টেক টাইটানস' © টিডিসি ফটো

ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ডে উপলক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আয়োজিত প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম 'এইচএসটিইউ টেক টাইটানস'।

শনিবার (২ ডিসেম্বর) রুয়েটের ইইই বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আন্ত:বিশ্ববিদ্যালয় প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৭টি টিম অংশ নেয়। প্রতিযোগিতায় হাবিপ্রবির টিম টেক টাইটানসের হয়ে অংশ নেয় ইসিই ২১ ব্যাচের শিক্ষার্থী ইরফান নাভিল, ফারিয়া গুলশান ও মুক্তি খান। তাদের প্রজেক্টের নাম ছিল Sumz.Al 

দলটির প্রতিযোগীরা জানান তাদের প্রজেক্টটি ছিল মূলত আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বেইজড আর্টিকেল সামারাইজার। একটি ওয়েবসাইটের ইউআরএল লিংক এই Saas (Software as a Service) এ দিলে তা সামারাইজ করে দেয়। সাধারণত চ্যাট জিপিটি অথবা অন্য কোনো এআই চ্যাটবট কোনো ইউআরএল ব্যবহার করে তার ওয়েবপেইজে থাকা ওপেন সোর্স আর্টিকেলকে সামারাইজ করতে পারে না। তবে তাদের উদ্ভাবিত প্রজেক্টের মাধ্যমে একজাতীয় সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছেন বলে জানান তারা।

প্রতিযোগীরা আরও জানান, তাদের এই এআই সফটওয়্যার এর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষক, ছাত্র, গবেষকদের রিসার্চের কাজে সহায়ক হিসেবে কাজ করা। সাধারণত রিসার্চ করার আগে যেকোনো একটি বিষয়ের উপর অনেক আর্টিকেল পড়তে হয়। কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর যুগে মেটা ডেটা এক্সট্র‍্যাকশন এর কারণে অনলাইনে অপ্রয়োজনীয় অসংখ্যক ডাটা থাকে যা মূলত ক্লিক বাইটিং ট্র‍্যাপ। যা আমাদের রিসার্চে পার্থক্য ক্রিয়েট করে। এই সফটওয়্যারটি সব সময় মূল উপাত্তটি দেয়। ধারণা করা হচ্ছে এই প্রতি আর্টিকেলে ৬ মিনিট করে সময় সাশ্রয় হয়। যা রিসার্চ এর ক্ষেত্রে ইফিসিয়েন্সি বাড়িয়ে দেয়।

প্রতিযোগী ইরফান বলেন, আমরা আমাদের বিভাগ ও ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে RUET এর EEE Day তে নিজের ইউনিভার্সিটিকে প্রতিনিধিত্ব করতে পেরে অনেক ভালো লাগছে।

মুক্তি খানের কণ্ঠেও একই প্রতিক্রিয়া। তিনি বলেন, এই প্রথম ক্যাম্পাসের বাইরে প্রজেক্ট নিয়ে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। পুরস্কার জিতে যাবো আশা ছিল কিন্তু চ্যাম্পিয়ন হবো এটা ভাবিনি। খুশি এবং ভালোলাগার সাথে অনেক অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে যা আমাকে পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগাবে।

টিমের আরেক সদস্য ফারিয়া গুলশান বলেন, নিজের ক্যাম্পাসকে রিপ্রেজেন্ট করতে ভালো লাগছিল। প্রায় দেড় মাসের পরিশ্রমের ফল। ধরনের প্রতিযোগিতা আমাদের অভিজ্ঞতা বাড়ায়।

ট্যাগ: রুয়েট
সমালোচনার পর নোটিশে ‘কালেমা’ বদলে যা লিখল জাবি প্রশাসন ‎
  • ০৩ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া
  • ০৩ জুলাই ২০২৬
এমবাপ্পের প্রেমের গুঞ্জন, অভিনেত্রী প্রেমিকা কে?
  • ০৩ জুলাই ২০২৬
নকআউটে স্পেনের একাদশে দুই পরিবর্তন, অস্ট্রিয়ার একাদশে চমক
  • ০৩ জুলাই ২০২৬
উপাচার্যের কাছে রোকেয়া হল সংসদের ২৯ দফা দাবি
  • ০৩ জুলাই ২০২৬
ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা, শাস্তি পেলেন ৬ শিক্ষক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence