রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ভূতের আতঙ্ক

২৬ আগস্ট ২০১৮, ১২:১৪ PM
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ভূতের আতঙ্ক। রাত হলেই আওয়াজ হচ্ছে দরজায়। দরজায় পড়ছে ধাক্কা। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ‘ভূত’ নয়, শব্দের পিছনে ইঁদুর-পাখির আওয়াজ। তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে একজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে। সংবাদ আনন্দবাজার পত্রিকার।

গত মঙ্গলবার রাতে একটি ঘটনার পর থেকেই এই ভূত আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ে। অন্যরাতের মতোই বিশ্ববিদ্যালয়ের রাতে নৈশ প্রহরার দায়িত্ব পালন করছিলেন এক প্রহরী। হঠাৎই তিনি বিজ্ঞান বিভাগের একাধিক ল্যাব বা বিক্ষণাগার থেকে দরজায় ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পান। জিনিসপত্র ভাঙচুরের শব্দও পান তিনি। সঙ্গে সঙ্গে উর্ধ্বতন অফিসারকে জানান তিনি।

ঘটনাস্থলে আসেন সেই অফিসার। তিনি এসেও একই ঘটনা নিজের কানে শোনেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এই শব্দ শোনার পরেই স্থানীয় দমকলে খবর দেন তিনি নিজে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও ফোন করে জানান। তার প্রাথমিকভাবে মনে হয়েছিল, ওই বিক্ষণাগারে কোনও ছাত্র হয়ত আটকে পড়েছে। কিন্তু একাধিকবার প্রশ্ন করার পরেও তিনি ভিতর থেকে কোনও উত্তর পাননি।

রেজিস্ট্রার সেই সময়ে ফোন করেন পুলিশে। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। এরপরেই একাধিক ঘর খুলে দেখা হয়, কিন্তু কোনও কিছুরই দেখা পাওয়া যায়নি।

এরপরেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশঙ্কা প্রকাশ করে বলেন, এটা কোনো ভূতুড়ে ঘটনা নয়। কেউ আতঙ্ক ছড়াতেই এসব করছে। তাই এবার থেকে বিশ্ববিদ্যালয়ে নৈশপ্রহরীর সংখ্যা বাড়ানো হবে। এমনকী রাতে মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ে আসবেন বলেও জানিয়েছেন তিনি।

ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সারা রাত বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসার স্বপনকুমার পাইন ও চার জন নিরাপত্তারক্ষী বিশ্ববিদ্যালয় চত্বরে নজরদারি চালিয়েছেন। অভিযান শেষে তাদের দাবি নতুন করে আর কোনও শব্দ শোনা যায়নি।

বিভাগের প্রধান অধ্যাপিকা শকুন্তলা গুপ্তার বলেছেন, শিক্ষার্থী, অধ্যাপক ও অধ্যাপিকাদের মধ্যে এখন আর কোন আতঙ্ক নেই।

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950