চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) © ফাইল ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের জ্যৈষ্ঠ প্রতিবেদক এহসান জুয়েলের মা হাছিনা আক্তারের (৫৫) ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
শনিবার চবিসাসের প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক জোবায়ের চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
এহসান জুয়েলের মা হাছিনা আক্তার দীর্ঘদিন কিডনীজনিত জটিলতায় ভুগছিলেন। তার দুটি কিডনীই বিকল হয়ে গিয়েছিল। সেপ্টেম্বর মাসে শুরুতে চিকিৎসার জন্য ভারতে নেয়ার কথা ছিল। কিন্তু এর আগেই শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
শোক বার্তায় চবিসাসের সভাপতি সৈয়দ বাইজিদ ইমন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, এহসান জুয়েলের মা হাছিনা আক্তার পরিবারের বটবৃক্ষের ন্যায় ছিলেন। মায়ের আকস্মিক মৃত্যুতে ওই পরিবারের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।
তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।