জবির সকল সমস্যা একেক করে সমাধান করা হবে: নবনিযুক্ত উপাচার্য 

৩০ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
বিশ্ববিদ্যালয়ের নিজ অফিসে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম

বিশ্ববিদ্যালয়ের নিজ অফিসে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সংকট রয়েছে সেগুলো আমাদের সবার জানা। সব সমস্যা একেক করে সমাধান করা হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়ে যোগদান করে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। 

নানা ধরনের সংকট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হল নেই আগেই জেনেছি। শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন ক্যাম্পাস ও হলের বিষয়টি ভাবতে হবে। এটা আগে দরকার। এ ছাড়া যে সকল অসুবিধা আছে একেক করে সমাধান করা হবে। সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।" 

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গবেষণা ও রিসোর্স বাড়াতে হবে। গবেষণা ও রিসোর্সের মাধ্যমেই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। 

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ এবং প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই অধ্যাপককে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 

সাদেকা হালিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদেরও প্রথম নারী ডিন ছিলেন। এর আগে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সাদেকা হালিমের পিতা ফজলুল হালিম চৌধুরী ১৯৭৬ থেকে ১৯৮৩ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে। সাদেকা হালিম ঢাকার উদয়ন বিদ্যালয় থেকে এসএসসি এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

ট্যাগ: জবি জবি
বৈষম্যের অভিযোগে তুলে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা…
  • ২৮ এপ্রিল ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলি নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ২৮ এপ্রিল ২০২৬
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেন
  • ২৮ এপ্রিল ২০২৬
ইউআইটিএসে বর্ণিল আয়োজনে ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
  • ২৮ এপ্রিল ২০২৬
রেকর্ড ছাড়াল এসএসসি পরীক্ষার চতুর্থ দিনের বহিষ্কার
  • ২৮ এপ্রিল ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন শেষ ৬ মে
  • ২৮ এপ্রিল ২০২৬