জাবিতে ছাত্রলীগ নেতার মানহানীর ঘটনায় জিডি

২০ আগস্ট ২০১৮, ০৪:৫৬ PM

© টিডিসি ফটো

অস্ত্রের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ছাত্রদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি, ভাংচুর ও মারধরের অভিযোগকে ‘উদ্দেশ্য প্রণোদিত’ উল্লেখ করে অভিযোগকারীদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছে শাখা ছাত্রলীগের চার নেতাকর্মী।

সোমবার আশুলিয়া থানা ইনচার্জের কাছে ইসমাইল ইবনে ওয়ালি ও শাহাদাত হোসেন শাওনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরী (ডায়েরী নং ১৩৮৮) দায়ের করেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক হাসান।

সাধারণ ডায়েরীতে তারা উল্লেখ করেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমবাগানে ‘রিভারল্যান্ড ব্রডব্যান্ড সাভির্স’ নামে একটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ব্যবসা করে। প্রতিষ্ঠানের কর্ণধার ইসমাইল ইবনে ওয়ালি আমাদের নামে চাঁদা দাবি, মারধর ও দোকান ভাংচুরের মিথ্যা অভিযোগ আনে। কিন্তু রবিবার আমরা কেউই উক্ত বিবাদীর দোকানে যাই নাই।’

এছাড়াও সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্তরা দাবি করেন, ‘ঐদিন অভিযুক্ত ৪ জনের মধ্যে তারেক হাসান ও অভিষেক মণ্ডল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের সাথে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে এবং বাকি দুইজন রবিউল ইসলাম ও নিলাদ্রী শেখর মজুমদার ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। অভিযোগকারী কোন অসৎ উদ্দেশ্য এবং রাজনৈতিক ও সামাজিক ভাবে সম্মানহানি করার জন্য এমন অভিযোগ এনেছেন বলে দাবী করেন তারা।

এ সময় তারা বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সকল সংবাদের প্রতিবাদ জানান।

উল্লেখ্য, রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর চাঁদা দাবি, মারধর ও দোকান ভাংচুরের অভিযোগ দেয় বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী আমবাগান এলাকার ‘রিভারল্যান্ড ব্রডব্যান্ড সার্ভিস’ এর মালিক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইসমাইল ইবনে ওয়ালি তন্ময় ও শাহাদাত হোসেন।

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950